Thursday, September 3rd, 2020
ভান্ডারিয়ায় ওলামা পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বৃহস্পতিবার বিকেলে জাতীয় পার্টি (জেপি)’র উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে দলের অঙ্গ সংগঠন জাতীয় পার্টি-(জেপি) ওলামা পার্টির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা জেপি’র যুগ্ন আহবায়ক, পৌর জেপি’র উপদেষ্টা ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জেপি’র মো. শহিদুল আলম খোকন সিকদার, শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, পৌর জেপির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা যুবসংহতির আহবায়ক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য রেজাউল হত রেজভী জোমাদ্দার, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মো. মনির সরদার, ওলামা পার্টির নেতাদের মধ্যে মাওলানা ফারুক হোসেন, দেলোয়ার হোসেন, আবুবিস্তারিত পড়ুন
পাইকগাছায় লাইসেন্স বিহিন দুটি করাত কলে জরিমানা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালত লাইসেন্স না থাকায় দুইটি করাত কল থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার নতুন বাজারে অবস্থিত লাইসেন্স না থাকায় সওকত হোসেনের স’মিল ২ হাজার টাকা ও সৌগত ঘোষ এর স’মিলে ৫ হাজার টাকা জরিমনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচলনা করেন পাইকগাছা উজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সীদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, দিপঙ্কর মণ্ডল সহ সঙ্গীয় ফোর্স। বৃহস্পতিবার জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়। এসময় লাইসেন্সবিস্তারিত পড়ুন
তালেশ্বর বাজার উন্নয়নে এলজিইডির বাস্তবায়নে কচুয়ায় ভবন নির্মান কাজের উদ্বোধন
কচুয়ায় দেশব্যাপি গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার তালেশ^র বাজার উন্নয়নে চারতলা ভিত বিশিষ্ট দুইতলা ভবন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুই কোটি ৫৭ লাখ ৫১ হাজার দুইশ আট টাকা ব্যায়ে নির্মিত এ ভবন নির্মান কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) জি.এম. মজিবুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মাহামুদ হাসান, জেলা আওয়ামী লীগ নেতা মো. ফিরোজুল ইসলাম, কচুয়া উপজেলা চেয়ারম্যান এস.এম. মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
মোল্লারহাটে উচ্চ আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মানের অভিযোগ
বাগেরহাটের মোল্লাহাটে উচ্চ আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মানের অভিযোগ উঠেছে জনৈক শেখ ফয়জুল করিম পিন্টুর বিরুদ্ধে। ফয়জুল করিমের ভাইয়ের মেয়ে ফাহমিনা করিমের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্বত্তেও তিনি মোল্লাহাট বাজার সংলগ্ন ৩৭ শতক জমির উপর ভবন নির্মান করে যাচ্ছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ না করার জন্য বললেও ফয়জুল করিম তার ৩০ থেকে ৩৫ জন শ্রমিক দিয়ে কাজ করাচ্ছেন এমন অভিযোগ করেন ফাহমিনা করিম। ফাহমিনা করিম বলেন, আমার বাবা শেখ রেজাউল করিম মৃত্যুবরণ করার পর থেকে আমার চাচা আমাদের পৈত্রিক সম্পত্তি জোর দখল করে নেওয়ার চেষ্টা করে। নায্য পাওনাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে খালে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে কৃষক নিহত
বাগেরহাটের মোড়েলগঞ্জে খালে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ইদ্রিস হাওলাদার (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে মোড়েলগঞ্জ উপজেলার শেখ পাড়া থেকে নৌকায় করে ধানের চারা নিয়ে নিজ গ্রাম বহরবুনিয়া যাওয়ার পথে একটি খালে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে তিনি নৌকা থেকে ছিটকে খালে পড়ে যান। বৃহস্পতিবার সকালে মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিস খাল থেকে ইদ্রিসের মৃতদেহ উদ্ধার করে। ঘটনার সময় ইদ্রিসের সাথে থাকা বহরবুনিয়া গ্রামের মজিদ হাওলাদার বলেন, খালের মধ্যে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে নৌকা থেকে খালে পড়ে যায় ইদ্রিস। পরে আমরা খোজাখুজি করেবিস্তারিত পড়ুন
