পিরোজপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য র্অর্পণ করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য র্অর্পণ করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ পিরোজপুর জেলা শাখা।
শুক্রবার সকালে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ পিরোজপুর সিও অফিস মোড় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শুভদীপ শিকদার শুভ, সদর উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক অমিত বিশ্বাস, সংগঠনটির আহ্বায়ক সবুজ হালদার, সাধারণ সম্পাদক কিশোর হাওলাদার, যুগ্ন আহব্বায়ক রিপন শিকদার, বিথিস মন্ডল, নিপা মন্ডল, সুব্রত বৈরাগি, মো. শফিউল্লাহ, মো. তরিকুল ইসলাম, সাইদুল ইসলাম মহারাজ, মো. তাজুল ইসলাম, সাব্বির আহমেদ মেজবাহ, অপুর্ব হালদার প্রমুখ।
Please follow and like us:
« আন্তর্জাতিক মানের প্রাণিসম্পদ উৎপাদন উপকরণ ও প্রাণিজাত খাদ্যের মান নিয়ন্ত্রণ গবেষণাগার উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আউশের ফলন ভাল হয়েছে »
