ভান্ডারিয়ায় বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
জেলার ভান্ডারিয়া উপজেলায় শনিবার উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, সকাল সাড়ে ৯টায় শোক র্যালী শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ, সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে প্রাথমিক, মাধ্যমিক স্কুল এবং কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ভার্চুয়াল পদ্ধতিতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিবসটি পালন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম। এ সকল কর্মসূচিতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, থানার অফিসার্স ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ।
