শোক দিবসে কাউখালীতে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার উপজেলার পাঁচটি আবাসন প্রকল্পের বাসিন্দাদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।
পরে ওইসব আবাসনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় কাউখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি রফিকুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমনসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। পরে পাঁচটি আবাসন প্রকল্পে বৃক্ষরোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বিনম্র শ্রদ্ধায় পিরোজপুরে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত »
