প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ক্রীড়া জগত আজ সমৃদ্ধ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, মহামারী করোনা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে। আর এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে।
করোনাসহ সকল দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী মেখ হাসিনা বিশ্বের মধ্যে একজন সফল রাষ্ট্র প্রধান। তারই নেতৃত্বের কারণে দেশ আজ সব ক্ষেত্রে সমৃদ্ধ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ক্রীড়া জগতও আজ সমৃদ্ধ হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সার্কিট হাউজ মিলনায়তনে ক্রিড়াবিদদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা নকীবের পরিচালনায় অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে আরওবক্তব্য রাখেন, পিরোজপুর পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু প্রমুখ।
অনুষ্ঠানে জেলার ৪৭ জন অস্বচ্ছল খেলোয়াড় ও সংগঠক এর প্রত্যেককে নগদ ৭ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।
