প্রধান সূচি

ইন্দুরকানীতে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে শেয়ারিং সভা অনুষ্ঠিত

ইউএসএইড এবং ইউকেএইড এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় রূপান্তর সংস্থার আয়োজনে ইন্দুরকানী উপজেলা প্রেসক্লাব সভাকক্ষে রবিবার প্লাটফরম সদস্যদের সমন্বয়ে এক শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং ইন্দুরকানী উপজেলা প্লাটফরম আহবায়ক দিলরুবা মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত তিন মাসের প্লাটফরম সদস্যদের কার্যক্রম পর্যালোচনা, প্রতিবন্ধকতা, নারী ও শিশু নির্যাতনমূলক ঘটনা পর্যালোচনা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সদস্যদের করণীয় দিকগুলো সম্পর্কে আলোচনা করা হয়।

উপজেলা পর্যায়ে বিভিন্ন ইস্যুভিক্তিক জনসচেতনতা কার্যক্রম, স্থানীয় ইস্যুতে এ্যাডভোকেসী করা, বাল্যবিবাহ ও নারী নির্যাতন ইস্যুতে এ্যাডভোকেসী করার বিষয়ে সদস্যবৃন্দের সমন্বয়ে আগামী তিন মাসের একটি কর্মপরিকল্পনা তৈরী করা হয়।

সভার কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন রূপান্তর এর পিরোজপুর জেলা প্রকল্প কর্মকর্তা  মো. শফিকুল আজম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial