প্রধান সূচি

Sunday, August 9th, 2020

 

ডাক্তার ও শয্যা সংকটে ব্যাহত হচ্ছে স্বরূপকাঠী হাসপাতালের চিকিৎসা সেবা

বিশেষজ্ঞ ডাক্তার, শয্যা সংকট আর মানহীন কোম্পানীর ঔষধ প্রতিনিধির দৌরাত্মে ব্যাহত হচ্ছে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। হাসপাতালে কাগজ কলমে ১০ জন বিশেষজ্ঞ ডাক্তারের কথা থাকলেও প্রত্যেকটি পদই রয়েছে এক যুগেরও বেশি সময় ধরে শূণ্য। পদগুলো হল মেডিসিন, সার্জারী, গাইনী, অ্যানেসথেসিয়া, মা ও শিশু, অর্থপেডিক্স, চক্ষু, নাক কান গলা ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডাক্তার। হাসপাতালের বর্হি:বিভাগে প্রতিদিন মা শিশু, চোখ, চর্ম ও ভাঙ্গাচোড়া নানান রোগী আসলেও ভাল সেবা না পেয়ে তাদের ছুটতে হয় প্রায় ৪০ কিলোমিটার পাড়ি জমিয়ে বিভাগীয় বরিশাল শহরে। ফলে বেশি সমস্যায় পড়তে হচ্ছে নিম্নআয়েরবিস্তারিত পড়ুন


পাইকগাছায় অনলাইনে পাঠদান বিষয়ে শিক্ষকদের সাথে ইউএনও’র মতবিনিময়

খুলনার পাইকগাছায় করোনাকালীন সময়ে শিক্ষার্থীদেরকে অনলাইনে পাঠদান পরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী। মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ (অবঃ) আবুল কালাম আজাদ, সম্পাদক হরেকৃষ্ণ দাশ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, অজিত কুমার সরকার, নারায়ন চন্দ্র শিকারী, সরদার বদিউজ্জামান, অঞ্জলী রাণী শীল, রহিমা আক্তার শম্পাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।


ইন্দুরকানীতে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে শেয়ারিং সভা অনুষ্ঠিত

ইউএসএইড এবং ইউকেএইড এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় রূপান্তর সংস্থার আয়োজনে ইন্দুরকানী উপজেলা প্রেসক্লাব সভাকক্ষে রবিবার প্লাটফরম সদস্যদের সমন্বয়ে এক শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং ইন্দুরকানী উপজেলা প্লাটফরম আহবায়ক দিলরুবা মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত তিন মাসের প্লাটফরম সদস্যদের কার্যক্রম পর্যালোচনা, প্রতিবন্ধকতা, নারী ও শিশু নির্যাতনমূলক ঘটনা পর্যালোচনা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সদস্যদের করণীয় দিকগুলো সম্পর্কে আলোচনা করা হয়। উপজেলা পর্যায়ে বিভিন্ন ইস্যুভিক্তিক জনসচেতনতা কার্যক্রম, স্থানীয় ইস্যুতে এ্যাডভোকেসী করা, বাল্যবিবাহ ও নারী নির্যাতন ইস্যুতে এ্যাডভোকেসী করার বিষয়ে সদস্যবৃন্দেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial