প্রধান সূচি

মোহাম্মদ নাসিম ছিলেন নিষ্ঠাবান, সংগ্রামী ও পরিশ্রমী রাজনীতিবিদ : আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, সাবেক মন্ত্রী ও ১৪ দলের সমন্বয়কারী মরহুম মোহাম্মদ নাসিম বাংলাদেশের রাজনীতিতে একটি চিরস্মরণীয় নাম। তাঁর মৃত্যুতে বাংলাদেশের মানুষ যেমন একজন নিষ্ঠাবান, সংগ্রামী ও পরিশ্রমী রাজনীতিবিদকে হারিয়েছে তেমনি আমরা ভান্ডারিয়াসহ এ অঞ্চলের মানুষ একজন আপনজনকে হারিয়েছি। মরহুম মোহাম্মদ নাসিম স্বাস্থ্য মন্ত্রী থাকাকালে ভান্ডারিয়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করে ছিলেন। এই ঘোষণার দিন তিনি নিজেই ভান্ডারিয়ায় এসে এখানকার মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর কাজটি করেছিলেন। আমরা তাঁকে কখনই ভূলব না।
সোমবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়ায় চলমান নির্মানাধীন ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মিলনায়তনে সদ্য প্রয়াত সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রী এবং ১৪ দলীয় জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মঞ্জু এমপি এ কথা বলেন।
সভায় সাবেক মন্ত্রী মরহুম মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত কামনায় এখানে এক মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাকারিয়া আল ফরিদি।
এসময় ভান্ডারিয়ার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশীদ খসরু, উপজেলা জেপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল প্রমুখ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
দোয়ায় অন্যান্যের মধ্যে আরও অংশ নেন, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম কামাল হোসেন, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, ইকড়ি ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির, তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. শামসুউদ্দিন হাওলাদার, আওয়ামী লীগ নেতা নিজামুল হক নান্নাসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জাতীয়পার্টি জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এদিন পিরোজপুরের ভান্ডারিয়া পৌর ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। এসময় অন্যান্যের মধ্যে দোয়ায় আরও শরিক হন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, জাতীয় পার্টি-জেপি’র উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, ভান্ডারিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, জেপি’র উপজেলা সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ভান্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন শাহ বাবুল, ভান্ডারিয়া পৌরসভার সহায়ক কমিটির সদস্য ও পৌর জেপি’র আহ্বায়ক জামাল উদ্দিন মিয়া স্বপন, পৌর সহায়ক কমিটির সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম স্বপন সিকদার, পৌরসভার সচিব মো. আনোয়ার হোসেন, পিরোজপুর জেলা পরিষদের সদস্য ও ভাণ্ডারিয়া উপজেলা যুবসংহতির আহবায়ক রেজাউল হক রেজভী জোমাদ্দার এবং অন্যান্য পৌর কাউন্সিলরগণ ছাড়াও ১৪ দলীয় জোটের বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
জাতীয়পার্টি জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি সন্ধ্যায় ভান্ডারিয়া পৌর শহরের লক্ষ্মীপুরা গ্রামে সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন বেপারির কবর জিয়ারত করেন। এসময় মরহুমের ছেলে মো. সজিব বেপারি এবং পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে আনোয়ার হোসেন মঞ্জু এমপি ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও জেপি নেতা প্রয়াত কামাল উদ্দিন জোমাদ্দার কবর জিয়ারত করেন। এসময় মরহুমের ছোট ভাই উপজেলা ছাত্র সমাজ (জেপি) আহবায়ক মো. সালাহউদ্দিন রাহাত জোমাদ্দারসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু এমপি সোমবার রাতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের বাসিন্দা ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অসুস্থ আব্দুল হালিম উকিলের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে তার বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি সোমবার সকালে ভান্ডারিয়া পৌর শহরের বিভিন্ন স্থানে চলমান কাজের পরিদর্শন করেন। এসময় এ সকল কাজ দ্রুততম সময়ে সঠিকভাবে সম্পন্ন করার নির্দেশ দেন।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial