Monday, July 20th, 2020
স্বপ্নপ্রেমিক
আমি প্রকৃতির বাইরে নিজের গড়া শুদ্ধ একটা মানুষ চাই। সেই মানুষের গহীন মনে নিজের ছবি আঁকতে চাই। যার অসীম আকাশের নীলে আমি হবো একলা হলুদ মেঘ। হাত বাড়ালেই যার উষ্ণ হাত স্পর্শ করবে নির্দ্বিধায়। যার মনে আমার জন্যে জন্মাবেনা কোন অবহেলা কিংবা উপেক্ষা, আমার সফলতায় স্থান পাবেনা কোন তাচ্ছিল্য কিংবা বিদ্বেষ! বরং গর্বে ভরাবে তার ছোট্ট বুক। তার থাকবেনা কোন বাড়তি প্রত্যাশা। তার মনের পুরোটা অংশ জুড়েই থাকবো, আমি আর আমার স্বপ্ন। আমার ছোট ছোট দুষ্টুমীতে বড় বড় প্রশ্রয়গুলো খেলা করবে তারই ইশারায়৷ ইচ্ছে হলেই রোদে পুড়বো, বৃষ্টিতে ভিজবো, নদীতেবিস্তারিত পড়ুন
মোহাম্মদ নাসিম ছিলেন নিষ্ঠাবান, সংগ্রামী ও পরিশ্রমী রাজনীতিবিদ : আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, সাবেক মন্ত্রী ও ১৪ দলের সমন্বয়কারী মরহুম মোহাম্মদ নাসিম বাংলাদেশের রাজনীতিতে একটি চিরস্মরণীয় নাম। তাঁর মৃত্যুতে বাংলাদেশের মানুষ যেমন একজন নিষ্ঠাবান, সংগ্রামী ও পরিশ্রমী রাজনীতিবিদকে হারিয়েছে তেমনি আমরা ভান্ডারিয়াসহ এ অঞ্চলের মানুষ একজন আপনজনকে হারিয়েছি। মরহুম মোহাম্মদ নাসিম স্বাস্থ্য মন্ত্রী থাকাকালে ভান্ডারিয়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করে ছিলেন। এই ঘোষণার দিন তিনি নিজেই ভান্ডারিয়ায় এসে এখানকার মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর কাজটি করেছিলেন। আমরা তাঁকে কখনই ভূলব না। সোমবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়ায় চলমান নির্মানাধীন ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মিলনায়তনেবিস্তারিত পড়ুন
আগামীকাল থেকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ শুরু হচ্ছে
‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে আগামীকাল মঙ্গলবার থেকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ শুরু হচ্ছে। চলবে ২৭ জুলাই পর্যন্ত। মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ২২ জুলাই সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর শুভ উদ্বোধন করবেন বলে জানা গেছে। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ এর প্রথম দিনে মঙ্গলবার ব্যানার, ফেস্টুনসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়কদ্বীপ সজ্জিত করা হচ্ছে। একইদিনে ঢাকাসহ সকল বিভাগীয় শহরে বিভিন্ন ট্রাফিক সিগন্যাল ও দর্শনীয় স্থানে অবস্থিত ডিজিটাল ডিসপ্লেতেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে নারী-শিশু পাচার প্রতিরোধে সংবাদ সম্মেলন ও মতবিনিময়
বাগেরহাটে শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং কোভিড-১৯ বিষয়ে প্রতিরোধ কমিটি, চাইন্ড টাক্স ফোর্স ও শিশু প্রতিনিধিদের যৌথ সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের খারদ্দার উদয়ন বাংলাদেশ এনজিও’র কার্যালয়ে বেসরকারি সংস্থা ইনসিডিন বাংলাদেশর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিপি ল ইয়ার নারী ও শিশু পাচার প্রতিরোধ কমিটির সদস্য এডভোকেট লুনা সিদ্দিকি। উদয়ন বাংলাদেশের পরিচালক ও রেডিও ভৈরবের চেয়ারম্যান ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় শিশু পাচার প্রতিরোধে বর্তমান পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি মো. আকমল উদ্দিন শাখী, জাতীয় সংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ শওকতবিস্তারিত পড়ুন
