প্রধান সূচি

স্বাস্থ্যবিধি মেনে বাগেরহাটে লাউপালায় ঐতিহ্যবাহী রথযাত্রা

করোনাভাইরাস এর কারণে সৃষ্ট পরিস্থিতিতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে পূজা-অর্চনা ও সিমিত পরিসরে অনুষ্ঠিত হলো প্রায় সাড়ে তিনশত বছরের পুরাতন দেশের দ্বিতীয় বৃহত্তম বাগেরহাটে লাউপালার রথযাত্রা। তবে করোনাভাইরাসের কারণে এবারের রথযাত্রায় অনুষ্ঠানিকতার জন্য নাম মাত্র লোক স্বাস্থ্যবিধি মেনে রথযাত্রায় অংশ গ্রহন করেন। এসময় শুধু মাত্র পূজা অর্চনায় সীমাবদ্ধ থাকায় আয়োজন করা হয়নি ঐতিহ্যবাহী মাসব্যাপী মেলা ও বর্ণাঢ্য শোভাযাত্রার।
একই ভাবে জেলার কচুয়া উপজেলার শিবপুরের শিববাড়ী মন্দির, শহরের শ্রীশ্রী গোবিন্দ মন্দির, সদর উপজেলা খানপুর ও মোংলাসহ জেলার বিভিন্ন এলাকায় রথযাত্রার আনুষ্ঠানিকতা ও পূর্জা-অর্চনার আয়োজন করা হয়।
বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় জানান, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সিদ্ধান্তের কারণে এবার সারাদেশে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা ও মেলা হচ্ছে না। তবে আমরা করোনা স্বাস্থ্যবিধি মেনে জিউর নাটমন্দিরে পুরোহিতসহ শতাধিক লোক রথযাত্রা শেষে পূজা-অর্চনা করে ভগবানের কাছে করোনা থেকে মুক্তির জন্য প্রার্থনা করেছি। এসময় মন্দির কমিটির সভাপতি চিত্ত রঞ্জন মিত্র, কমল দাস, সুভাষ চৌধুরী, মোহন লাল হালদার, প্রদিব বসু সন্তু, গোবিন্দ হালদারসহ হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের লাউপালায় গোপাল জিউর মন্দিরে অনুষ্ঠিত হতো দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। লাউপালায় গোপাল জিউর মন্দিরে দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও উল্টাটান অনুষ্ঠানে প্রতিবছর হাজার-হাজার সনাতন ধর্মাবলম্বী পূর্ণলাভের আশায় তিন’শ বছরের পুরাতন ঐতিহ্যবাহী এই রথ টানে অংশ নিত। প্রতিবছর শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে পূজা অর্চনা, গীতা পাঠ, ধর্মীয় আলোচনা, রামায়ন, কীর্তন গানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হত। এছাড়া রথযাত্রা উপলক্ষে লাউপালায় বসতো মাসব্যাপী মেলা। মেলায় পুতুল নাচ ও সার্কাসসহ দেশিয় ঐতিহ্যবাহী চারুকারুসহ মৃৎ শিল্পের বাহারী পসারা নিয়ে বসতেন দোকানীরা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial