Monday, June 15th, 2020
স্বাস্থ্যবিধি মেনে বাগেরহাটে লাউপালায় ঐতিহ্যবাহী রথযাত্রা
করোনাভাইরাস এর কারণে সৃষ্ট পরিস্থিতিতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে পূজা-অর্চনা ও সিমিত পরিসরে অনুষ্ঠিত হলো প্রায় সাড়ে তিনশত বছরের পুরাতন দেশের দ্বিতীয় বৃহত্তম বাগেরহাটে লাউপালার রথযাত্রা। তবে করোনাভাইরাসের কারণে এবারের রথযাত্রায় অনুষ্ঠানিকতার জন্য নাম মাত্র লোক স্বাস্থ্যবিধি মেনে রথযাত্রায় অংশ গ্রহন করেন। এসময় শুধু মাত্র পূজা অর্চনায় সীমাবদ্ধ থাকায় আয়োজন করা হয়নি ঐতিহ্যবাহী মাসব্যাপী মেলা ও বর্ণাঢ্য শোভাযাত্রার। একই ভাবে জেলার কচুয়া উপজেলার শিবপুরের শিববাড়ী মন্দির, শহরের শ্রীশ্রী গোবিন্দ মন্দির, সদর উপজেলা খানপুর ও মোংলাসহ জেলার বিভিন্ন এলাকায় রথযাত্রার আনুষ্ঠানিকতা ও পূর্জা-অর্চনার আয়োজন করা হয়। বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতিবিস্তারিত পড়ুন
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক
সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মন্ত্রী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় মন্ত্রী আরো জানান, সিলেটের রাজনৈতিক অঙ্গনে বদর উদ্দিন আহমেদ কামরান ছিলেন জনপ্রিয় ব্যক্তিত্ব। সিলেটের উন্নয়ন ও জনকল্যাণে তিনি অসাধারণ অবদান রেখে গেছেন। এই গুণী ও অভিজ্ঞ রাজনীতিবিদের অবদান দীর্ঘকালবিস্তারিত পড়ুন
