বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ৩৭ মামলা
বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে জনসাধারণের বিরুদ্ধে ৩৭টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ৩৯ জনকে ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহণে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই দন্ড দেয়। মুখে মাস্ক ব্যবহার না করার অভিযোগে এই সব ব্যক্তিদের জরিমানা করা হয়।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাহিনুজ্জামান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাগেরহাটে ৩০টি ভ্রাম্যমাণ আদালত মাঠে তৎপর রয়েছে। সরকারের জারি করা স্বাস্থ্যবিধি না মেনে কেউ বের হলে তাকে আমরা কোন ছাড় দিচ্ছিনা। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহণে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা ৩৭টি মামলা করেছে। এ সময়ে তাদের কাছ থেকে ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছে।
