প্রধান সূচি

Thursday, June 4th, 2020

 

পিরোজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরে ২০ পিস ইয়াবাসহ নাঈম (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে শহরতলীর নামাজপুর ডিসি পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, আটক নাঈমকে এর আগেও পুলিশ ইয়াবাসহ আটক করেছিল। সে একজন মাদক ব্যবসায়ী।


বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ৩৭ মামলা

বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে জনসাধারণের বিরুদ্ধে ৩৭টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ৩৯ জনকে ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহণে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই দন্ড দেয়। মুখে মাস্ক ব্যবহার না করার অভিযোগে এই সব ব্যক্তিদের জরিমানা করা হয়। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাহিনুজ্জামান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাগেরহাটে ৩০টি ভ্রাম্যমাণ আদালত মাঠে তৎপর রয়েছে। সরকারের জারি করা স্বাস্থ্যবিধি না মেনে কেউ বের হলে তাকে আমরা কোন ছাড় দিচ্ছিনা। গত ২৪বিস্তারিত পড়ুন


সুন্দরবন পূর্ব বিভাগে সহকারি বন সংরক্ষকসহ ১৬৬ পদ শূন্য

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগে সহকারি বন সংরক্ষকের পদসহ ১৬৬টি পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে এই পদগুলো শূন্য থাকায় পূর্ব সুন্দরবনের দুটি রেঞ্জে বনবিভাগের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বনবিভাগে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ থাকায় এই জনবল সংকটের সৃষ্টি হয়। তবে সম্প্রতি নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় চলমান এই সংকট খুব শিগগির দূর হবে বলে মনে করছেন বন কর্মকর্তারা। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবন পূর্ব বিভাগের জেলা কার্যালয়সহ দুটি রেঞ্জ কার্যালয় রয়েছে। সুন্দরবনের ভেতরের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ অফিসের অধীনে ফাঁড়ি, টহল ক্যাম্প রয়েছে। পূর্ব বনবিভাগেবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে গ্রাম পুলিশের মাঝে প্রণোদনার অর্থ বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণরোধে দায়িত্ব পালন করায় নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার গ্রাম পুলিশদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া প্রণোদনার অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে ওই অর্থ বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও মো. মোশারেফ হোসেন, ওসি মো. কামরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান। উপজেলার মোট ৯৭ জন গ্রাম পুলিশ সদস্যকে ১ হাজার ৩০০ টাকা করে প্রদান করা হয়।


শরণখোলায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে গ্রাহকরা অতিষ্ঠ

বাগেরহাটের শরনখোলায় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) কর্তৃপক্ষের অনুমান নির্ভর  বিদ্যুৎ বিল অনেকটা বোঝা হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত শরণখোলার  গ্রাহকদের কাছে। গ্রাহকদের কাছে পবিসের সরবারহকৃত বিলের সাথে মিটার রিডিং এর কোন মিল নেই। কোন কোন ক্ষেত্রে বিল ২/৩ গুন বেশী করা হয়েছে বলে গ্রাহকদের অভিযোগ। খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৮০ দশকে এ অঞ্চলে পিডিবি’র বিদ্যুৎ সেবা শুরু হয়। যা পরবর্তীতে পল্লী বিদ্যুতের রূপান্তরিত হয়। বর্তমানে উপজেলা জুড়ে বিদ্যুৎ গ্রাহক সংখ্যা প্রায় ৫ হাজার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে মিটার রিডিং না দেখে একত্রে তিন মাসের ভৌতিক বিল গ্রাহকদের মাঝে সরবারহবিস্তারিত পড়ুন


নারী থেকে পুরুষ

বাগেরহাটের আদুরী আক্তার এখন সানি ইসলাম

বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের আদুরী আক্তার (১৯) নামে এক যুবতী মেয়ে এখন যুবকে পরিনত হয়েছে। এ ঘটনার জানাজানির পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এলাকার সবাই আদুরী থেকে সানি ইসলামে পরিনত হওয়া যুবককে একনজর দেখতে তার বাড়ীতে ভীড় করছে। এদিকে গত তিন বছর আগে আদুরী থেকে সানিতে পরিনত হওয়া যুবক সানি এখন বিবাহিত। তার স্ত্রী বর্তমানে ৬ মাসের অন্তঃসত্বা। ২০১৭ সালের প্রথমদিকে চট্টগ্রামের রাউজানে বিবাহ করেন তিনি। আদুরী এখন মা-বাবার দেওয়া নাম পরিবর্তন করে শশুর বাড়ির দেয়া নাম সানি ইসলাম নামে পরিচয় দিচ্ছেন। সানি ইসলাম হওয়া আদুরী উপজেলার ধানসাগর ইউনিয়নেরবিস্তারিত পড়ুন


ফকিরহাটে লেবু চুরির অপবাদে শিশুকে গাছে বেঁধে নির্যাতন

বাগেরহাটের ফকিরহাটে লেবু চুরির সন্দেহে এক এতিম শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। আর ঘটনাটি ঘটেছে  বুধবার বিকেলে উপজেলার শুভদিয়া ইউনিয়নের শুভয়িা গ্রামে। র্নিযাতনের শিকার ওই শিশুটি শুভদিয়া গ্রামের মৃত. দাউদ মোল্লার ছেলে সাব্বির মোল্লা (১২)। এ ঘটনায় এতিম ওই শিশুর চাচা স্থানীয় পুলিশ ক্যাম্পে বিচার চেয়ে অভিযোগ করেছেন। পিতৃহারা শিশুকে গাছে বেঁধে মারপিট করছে এমন খবর পেয়ে শিশুটির পিতামহ স্থানীয় দরগাবাড়ী জামে মসজিদের মুয়াজ্জিন বৃদ্ধ আব্দুল হাকিম মোল্লা (৮০) উদ্ধার করতে গেলে ওই বৃদ্ধকেও লাঞ্চিত করে একই গ্রামের মজিদ শেখ। পরে শিশুটির চাচা ইয়াকুব আলী তাকেবিস্তারিত পড়ুন


মোংলায় অসংখ্য লোককে হয়রানি করছে এক জমির দালাল

একের পর এক জমি নিয়ে বিবাদ সৃষ্টি করে নিজে ফয়দা লোটার অভিযোগ উঠেছে সিগনাল টাওয়ার জরিনা কুলসুম এতিম খানার সুপার আকরামুজ্জামানের বিরুদ্ধে। রাজনৈতিক ও প্রশাসনের লোকদের এতিমদের স্বার্থের কথা বলে নিজের স্বার্থ হাসিল করছেন এবং সকল অপকর্ম থেকে রেহাই পেয়ে যাচ্ছেন তিনি। রাজনৈতিক খোলস বদল করা এই সুপার অন্তত ১০ থেকে ১৫ জন জমির মালিককে বিভিন্নভাবে হয়রানি করে সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। হয়রানির শিকার ব্যক্তিরা জানালেন নানা কথা। সর্বশেষ বাগেরহাট জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন হোটেল ব্যবসায়ী ভুক্তভোগি জমির মালিক মো. হিরো মিয়া। মোংলার সিগনাল টাওয়ার এলাকায় বসবাসকারী মো.বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial