প্রধান সূচি

পিরোজপুরে ভ্রাম্যমান বাজার চালু

করনোভাইরাস পরিস্থিতিতে বাজারে যাওয়া নিরুৎসাহিত করতে অবশেষে পিরোজপুরে ভ্রাম্যমান বাজার চালু করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে শহরের ক্লাব রোডে এ ভ্রাম্যমান বাজারের উদ্বোধন করেন জেরা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
বাজারের পরিবর্তে এখন থেকে পিকআপ গাড়ী, ইজিবাইক ও ভ্যানে করে বিভিন্ন এলাকায় সবজি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রয় করা হচ্ছে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পৌরবাসীদের স্বাস্থ্য সারক্সার লক্ষে এবং বাজারে জনসমাগম বন্ধ করতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের জন্য ভ্রাম্যমান বাজার পরিচালিত হবে। আর এ কাজ পরিচালনা করছেন পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতি।
শেষ খবর পাওয়া পর্যন্ত পিরোজপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ জন। এদের মধ্যে তিনজন নারায়নগঞ্জ থেকে এবং একজন ঢাকার সাভার থেকে পিরোজপুরে এসেছে। আক্রান্ত রোগীর খবর পাওয়ায় পিরোজপুরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পিরোজপুরের বিভিন্ন এলাকায় ঢাকা, নারায়নগঞ্জ থেকে গত কয়েকদিনে স্থানীয় লোকজন বাড়ি আসায় করোনাভাইরাস বিস্তার রোধ ও নিজেদের রক্ষার্থে উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় চলছে স্বেচ্ছায় লকডাউন। বাঁশ দিয়ে বিভিন্ন এলাকায় স্থানীয় লোকজন নিজ উদ্যোগে লকডাউন করছেন। তবে পিরোজপুর জেলাকে প্রশাসনিকভাবে ঘোষণার মধ্য দিয়ে লকডাউন করার দাবী জেলাবাসীর।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial