Thursday, April 16th, 2020
সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইরে বের হলে কঠোর ব্যবস্থা
সারাদেশকে করোনা সংক্রমণ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা
সারা বাংলাদেশকেই করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা বলে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মল) আইন, ২০১৮ (২০১৮ সালের ৬১ নং আইন) এর ১১ (১) ধারার ক্ষমতাবলে এই ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘‘যেহেতু, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের নিকট প্রতীয়মান হয়েছে যে, বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী আকারে বিস্তার লাভ করায় লক্ষ লক্ষ লোক আক্রান্ত হয়েছে ও লক্ষাধিক লোক মৃত্যুবরণ করেছে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে। হাঁচি, কাশিবিস্তারিত পড়ুন
জাটকা আহরণ নিষিদ্ধকালীন জেলেদের জন্য ২য় ধাপে ২৪ হাজার ১০৩ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ
জাটকা আহরণ নিষিদ্ধকালীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে ২য় ধাপে দেশের ২০টি জেলার জাটকা সম্পৃক্ত ৯৬টি উপজেলায় জাটকা আহরণে বিরত থাকা ৩ লাখ ০১ হাজার ২৮৮টি জেলে পরিবারের জন্য ২৪,১০৩.০৪ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার। ১৫ এপ্রিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরী প্রদান করেছে। ভিজিএফ চাল আগামী ৭ মে তারিখের মধ্যে যথানিয়মে উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে। এর আওতায় এপ্রিল-মে দুই মাস প্রতিটি নিবন্ধিত জেলে পরিবারকে মাসে ৪০ কেজি হারে চাল প্রদান করা হচ্ছে।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে ভ্রাম্যমান বাজার চালু
করনোভাইরাস পরিস্থিতিতে বাজারে যাওয়া নিরুৎসাহিত করতে অবশেষে পিরোজপুরে ভ্রাম্যমান বাজার চালু করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে শহরের ক্লাব রোডে এ ভ্রাম্যমান বাজারের উদ্বোধন করেন জেরা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বাজারের পরিবর্তে এখন থেকে পিকআপ গাড়ী, ইজিবাইক ও ভ্যানে করে বিভিন্ন এলাকায় সবজি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রয় করা হচ্ছে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পৌরবাসীদের স্বাস্থ্য সারক্সার লক্ষে এবং বাজারে জনসমাগম বন্ধ করতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের জন্য ভ্রাম্যমান বাজার পরিচালিত হবে। আর এ কাজ পরিচালনা করছেন পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতি। শেষ খবর পাওয়া পর্যন্ত পিরোজপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪বিস্তারিত পড়ুন
