বাগেরহাটে দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বাগেরহাট সদর উপজেলার আলোকদিয়া গ্রামের শতাধিক গরীব ও দু:স্থদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে নবশক্তি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় স্থানীয় ইউপি সদস্য রাজ্জাক মোল্লা, সমিতির ব্যবস্থাপক খাদেম রুহুল আমিন সুমন, স্থানীয় খাদেম রুহুল আমিন, সফরুল আমিন আকাশ, ওমর ফারুক সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রত্যেকটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি করে ডাল, আলু, তেল, লবন, পেয়াজ, ও ১টি সাবান বিতরণ করা হয়।
Please follow and like us:
« ইন্দুরকানীতে নিষেধাজ্ঞা মানছে না হাটবাজারে ক্রেতা ও বিক্রেতারা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে আইসোলেশনে থাকা তিন রোগী করোনা আক্রান্ত নয় »
