Monday, April 6th, 2020
নাজিরপুর ও স্বরূপকাঠি উপজেলায় মহিউদ্দিন মহারাজের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য পিরোজপুরের নাজিরপুর ও স্বরূপকাঠি উপজেলায় পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সকালে স্বরূপকাঠী উপজেলা পরিষদ চত্তর থেকে প্রতিটি ইউনিয়নের জন্য বরাদ্ধকৃত ত্রান চেয়ারম্যানদের কাছে হস্তান্তর করেন স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির। উপজেলার ৩ হাজার পরিবারের জন্য ওই ত্রান বিতরন করা হয়। এদিন নাজিরপুর উপজেলায় কর্মহীন শ্রমজীবীদের জন্য ২ হাজার ৫০০ প্যাকেট খাদ্য সামগ্রীবিস্তারিত পড়ুন
বাগেরহাটে গ্রামবাসীর উদ্যোগে দুই শতাধিক অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ
বাগেরহাটে গ্রামবাসির উদ্যোগে দুই শতাধিক গরীব ও দু:স্থদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে শহরতলীর চর গ্রামে ঈদগাহ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত সহকারী ও জেলা আওয়ামী লীগ নেতা মো. ফিরোজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক ও বেমরতা ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, বেমরতা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. ইব্রাহীম মোল্লা, খুলনা আজম খান কমার্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এস এম জাহাঙ্গীর হোসেন মুকুল, আওয়ামীবিস্তারিত পড়ুন
পিরোজপুরে করোনা প্রতিরোধকল্পে পর্যালোচনা সভা
বিকেল ৫ টায় সকল দোকানপাট বন্ধের সিদ্ধান্ত
জেলায় করোনা প্রতিরোধকল্পে পিরোজপুর জেলার পরিস্থিতি এক পর্যালোচনা সভা সোমবার জেলা প্রশাসকের দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, এ জেলায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছায়নি। সামাজিক দূরত্ব বজায় রাখা, হাটবাজারের গণসমাবেশ নিরুৎসাহিত করা, মসজিদসহ ধর্মীয় উপসনালয়ে বিশেষ সতকর্তা অবলম্বন, প্রয়োজনে আইসোলেশন ওয়ার্ড চালু ইত্যাদি কার্যক্রম অব্যহত রয়েছে। এছাড়া ১০ টাকা কেজিতে চাল বিক্রি কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং খাদ্য সামগ্রী বিনামূল্যে অসহায় মানুষকে প্রদানের কাজও চলছে। সভায় সিদ্ধান্ত নেয়া হয়, জেলায় ওষুধের দোকান ছাড়া সব ধরণের পণ্যের দোকান বিকেল ৫টার পর বন্ধ থাকবে। পুলিশবিস্তারিত পড়ুন
বাগেরহাটে আইসোলেশনে থাকা তিন রোগী করোনা আক্রান্ত নয়
বাগেরহাটে সদর হাসপাতাল ও কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে থাকা ৩ রোগীর কেউই করোনা আক্রন্ত নয়। সোমবার দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৪ এপ্রিল করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে পর্যবেক্ষনের জন্য বাগেরহাট সদর হাসপাতালে ৪২ বছর বয়সী এক গৃহবধকে আইসোলেশনে নেওয়া হয়। একই দিন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মধ্য বয়সী পুরুষকে আইসোলেশনে নেওয়া হয়। এর আগে ২ এপ্রিল দুপুরে ২২ বছর বয়সী এক পুলিশ সদস্য জ্বর, সর্দি, কাশি নিয়ে হাসপাতালে আসলে তাকে আইসোলেশনে পাঠানো হয়। এদের নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ সংক্রমণের উপস্থিতি পরীক্ষার জন্যবিস্তারিত পড়ুন
বাগেরহাটে দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বাগেরহাট সদর উপজেলার আলোকদিয়া গ্রামের শতাধিক গরীব ও দু:স্থদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে নবশক্তি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় স্থানীয় ইউপি সদস্য রাজ্জাক মোল্লা, সমিতির ব্যবস্থাপক খাদেম রুহুল আমিন সুমন, স্থানীয় খাদেম রুহুল আমিন, সফরুল আমিন আকাশ, ওমর ফারুক সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রত্যেকটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি করে ডাল, আলু, তেল, লবন, পেয়াজ, ও ১টি সাবান বিতরণ করা হয়।
করোনাভাইরাস সংক্রমণ রোধে
ইন্দুরকানীতে নিষেধাজ্ঞা মানছে না হাটবাজারে ক্রেতা ও বিক্রেতারা
ইন্দুরকানী সদর বাজারে করোনাভাইরাস প্রতিরোধে ও সচেতনতার জন্য গণমাজায়াত নিষেধাজ্ঞা থাকলেও সাপ্তাহিক বাজার বসে কেনা-বেচা করে চলছেন ক্রেতা ও বিক্রেতারা। সেক্ষেত্রে মানা হচ্ছে না কোন সামাজিক দুরত্বও। সোমবার উপজেলার ইন্দুরকানী সদর বাজারে বিক্রেতারা নির্ধারিত স্থানে বসেই বেচাকেনা করেছে। এই বাজারে শাক সবজি, মাছ, গরু মাংস, তরমুজ, ফুট বিক্রির দোকানসহ বিভিন্ন দোকান দেখতে পাওয়া গেছে। প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য উপজেলা প্রশাসন কর্তৃক সকল প্রকার লোক সমাগম, খেলাধুলা, সাপ্তাহিক হাট বাজার বন্ধ থাকার জন্য মাইকিং করে প্রচার প্রচারণা করছে। এছাড়া বিভিন্ন রাস্তায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, থানা পুলিশ,বিস্তারিত পড়ুন
পোষা পাখি ও প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করা যাবে না : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
করোনা পরিস্থিতিতে পোষা পাখি ও প্রাণীর প্রতি কোন ধরণের নিষ্ঠুর আচরণ করা যাবে না মর্মে কঠোর নির্দেশনা প্রদান করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। সোমবার দুপুরে রাজধানীর কাঁটাবনে ফিশ ও পেট এনিমেল মার্কেট পরিদর্শনে গিয়ে উপস্থিত দোকান মালিকদের উদ্দেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ নির্দেশনা দেন। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন। এসময় প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, কাঁটাবন মার্কেটে পোষা পাখি ও প্রাণিদের ঠিকমতো খাবার দেয়া হচ্ছে কীনা, তাদের প্রতি নির্দয় আচরণ করা হচ্ছে কীনা, তারা পর্যাপ্ত আলো-বাতাসে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ২৪ জনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা
পিরোজপুরের ইন্দুরকানীতে করোনা সতর্কতা নির্দেশনা অমান্য করায় ২৪ জনকে ১০ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ রিয়াজ উদ্দিনের নেতৃত্বে উপজেলার পাড়েরহাট বাজার এবং ইন্দুরকানীর বিভিন্ন সড়কে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, হাট-বাজারে অহেতুক ঘোরাফেরা করা এবং মোটরসাইকেল চালকের সাথে হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২৪ জনকে আর্থিক জরিমানা করা হয়।
করোনা সন্দেহে পিরোজপুরের নাজিরপুরে এক তরুণীর নমুনা সংগ্রহ
পিরোজপুরের নাজিরপুরে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক তরুণীর নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর এ পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। রবিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই তরুনীর নমুনা সংগ্রহ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণী পেশায় একজন গামেন্টস কর্মী। গত ৪ এপ্রিল সন্ধ্যায় ঢাকা থেকে সর্দি, জ্বর ও গলা ব্যাথা নিয়ে ওই তরুণী উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের ভাইজোড়া গ্রামের বাড়ি ফেরেন। এ সময় স্থানীয়রা ওই তরুণী করোনা ভাইরাসে আক্রান্ত এই সন্দেহে তাকে গ্রামে ঢুকতে দেয়নি। এ সময় স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সজল ওই তরুণীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরবর্তীতে মৎস্যবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে এক ব্যক্তির করোনার উপসর্গে এলাকা ঝুড়ে আতংক
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক ব্যক্তির করোনা সন্দেহে এলাকা জুড়ে আতংক বিরাজ করছে। ওই রোগীর নমুন সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জানা যায়, গত দুই দিন আগে ইন্দুরকানী গ্রামের তোবারক আলী গাজীর ছেলে তারা গাজী জর, শ^াস কষ্ট ও সর্দি দেখা দিলে পিরোজপুর জেলা হাসপাতালে ডাক্তার দেখালে তাকে প্রাথমিক পরীক্ষা শেষে আইসোলেশনে থাকতে বলা হয়। কিন্তু সে ভয়ে হাসপাতাল থেকে পালিয়ে আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে খোঁজ করে না পেয়ে ইন্দুরকানী থানায় জানায়। ইন্দুরকানী থানা পুলিশ তাকে পেয়ে রবিবার রাতে তার বাসায় তাকে আটকে রাখে। তারা গাজীকে পুলিশ খোঁজায় এলাকায়বিস্তারিত পড়ুন
