বাগেরহাটে গ্রামবাসীর উদ্যোগে দুই শতাধিক অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ
বাগেরহাটে গ্রামবাসির উদ্যোগে দুই শতাধিক গরীব ও দু:স্থদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে শহরতলীর চর গ্রামে ঈদগাহ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত সহকারী ও জেলা আওয়ামী লীগ নেতা মো. ফিরোজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক ও বেমরতা ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, বেমরতা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. ইব্রাহীম মোল্লা, খুলনা আজম খান কমার্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এস এম জাহাঙ্গীর হোসেন মুকুল, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান মুক্তা, স্থানীয় জনপ্রতিনিধি আব্দুর রাজ্জাক মোল্লা, মাসুদ রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহুল আমিন বাবু, লাভলু মোল্লা, নাসিমুল আহসান সাথী, আনসার ডাকুয়া, রাজিব ডাকুয়া, মুরাদ মোল্লা, বাবু প্রমুখ।
প্রত্যেক অসহায় পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ লিটার তেল, ৫০০ গ্রাম লবনসহ কালোজিরা ও মধু বিতরণ করা হয়।
