নাজিরপুর ও স্বরূপকাঠি উপজেলায় মহিউদ্দিন মহারাজের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য পিরোজপুরের নাজিরপুর ও স্বরূপকাঠি উপজেলায় পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার সকালে স্বরূপকাঠী উপজেলা পরিষদ চত্তর থেকে প্রতিটি ইউনিয়নের জন্য বরাদ্ধকৃত ত্রান চেয়ারম্যানদের কাছে হস্তান্তর করেন স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির। উপজেলার ৩ হাজার পরিবারের জন্য ওই ত্রান বিতরন করা হয়। এদিন নাজিরপুর উপজেলায় কর্মহীন শ্রমজীবীদের জন্য ২ হাজার ৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান করা হয়। প্রতিটি পরিবারের জন্য খাদ্য সহায়তা হিসেবে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, আধা কেজি লবন ও ১টি সাবান দেয়া হয়।
