প্রধান সূচি

করোনা সন্দেহে পিরোজপুরের নাজিরপুরে এক তরুণীর নমুনা সংগ্রহ

পিরোজপুরের নাজিরপুরে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক তরুণীর নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর এ পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। রবিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই তরুনীর নমুনা সংগ্রহ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণী পেশায় একজন গামেন্টস কর্মী। গত ৪ এপ্রিল সন্ধ্যায় ঢাকা থেকে সর্দি, জ্বর ও গলা ব্যাথা নিয়ে ওই তরুণী উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের ভাইজোড়া গ্রামের বাড়ি ফেরেন। এ সময় স্থানীয়রা ওই তরুণী করোনা ভাইরাসে আক্রান্ত এই সন্দেহে তাকে গ্রামে ঢুকতে দেয়নি। এ সময় স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সজল ওই তরুণীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

পরবর্তীতে মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র নির্দেশনায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এতে এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে রবিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারীর নেতৃত্বে একটি মেডিকেল টিম ওই তরুণীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী জানান, ভর্তির পর থেকে তাকে আইসোলেশন ওয়ার্ডে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতাল থেকে তার প্রয়োজনীয় খাবার ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। রবিবার তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। নমুনা রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial