ইন্দুরকানীতে ২১০০ পরিবারকে জেলা পরিষদ চেয়ারম্যান মাহউদ্দিন মহারাজের খাদ্য সহায়তা প্রদান
করোনাভাইরাস সংক্রমণ রোধে “ঘরে থাকুন-সুস্থ্য থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ২১০০ কর্মহীন শ্রমজীবী পরিবারকে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা দিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
তিনি আজ শুক্রবার সকালে ইন্দুরকানী উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে খাদ্য সহায়তার খাদ্য সামগ্রী তুলে দেন।
এ সময় ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, জেলা পরিষদ সদস্য শেখ আবুল কালাম (ইমরান), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন,
পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি, পত্তাসী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রমজীবীদের পরিবারের জন্য দেয়া খাদ্য সমগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ লিটার তেল, ৫০০ গ্রাম লবন ও ১টি সাবান।
