Friday, April 3rd, 2020
ইন্দুরকানীতে ২১০০ পরিবারকে জেলা পরিষদ চেয়ারম্যান মাহউদ্দিন মহারাজের খাদ্য সহায়তা প্রদান
করোনাভাইরাস সংক্রমণ রোধে “ঘরে থাকুন-সুস্থ্য থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ২১০০ কর্মহীন শ্রমজীবী পরিবারকে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা দিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। তিনি আজ শুক্রবার সকালে ইন্দুরকানী উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে খাদ্য সহায়তার খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, জেলা পরিষদ সদস্য শেখ আবুল কালাম (ইমরান), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল,বিস্তারিত পড়ুন
করোনা সচেতনতায় পিরোজপুরে পুলিশের মহড়া
পিরোজপুরে বিদেশফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে ঘরে রাখতে সচেতনতামূলক মহড়া দিয়েছে পিরোজপুর সদর থানা পুলিশ সদস্যরা। জনসাধারণকে ঘরে অবস্থান করার অনুরোধসহ করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে করণীয় বিষয়ে প্রচারণা চালিয়ে শুক্রবার সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদলের নেতৃত্বে পিরোজপুর জেলা শহরের বিভিন্ন সড়কে মহড়া দেয় পুলিশ সদস্যরা। তারা সচেতনাতামূলক লিফলেট বিতরণ, মাইকিং, সাবান বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপরেশন) আবদুস সোবাহান, পিরোজপুর সদর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সোলামানসহ পিরোজপুর সদর থানাবিস্তারিত পড়ুন
করোনাভাইরাস : নাজিরপুরে পুলিশ সুপারের খাদ্য সহায়তা প্রদান
করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া দিনমজুর, ভ্যান চালক, বেদে পল্লীর বাসিন্দাসহ নিম্ন আয়ের দুই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। শুক্রবার দুপুরে জেলার নাজিরপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ মাঈনুল হাসানসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আটা, সাবানসহ অন্যান্য সামগ্রী। পুলিশ সুপার হায়তুল ইসলাম খান বলেন, যারা একেবারেই কাজ করতে পারছেন না,বিস্তারিত পড়ুন
নাজিরপুরে জ্বর ও শ্বাসকষ্টে গৃহবধূর মৃত্যু
পিরোজপুরের নাজিরপুরে জ্বর ও শ্বাসকষ্টে এক গৃহবধূর (২৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ওইদিন রাত সাড়ে ১১টায় নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বরইবুনিয়া গ্রামে ওই গৃহবধূর পিতার বাড়ীতে তার মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুর খবর প্রকাশ হলে এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্র জানায়, ওই গৃহবধূ ঢাকায় বসবাস করতো। দু’সপ্তাহ আগে উপজেলার উত্তর বরইবুনিয়া গ্রামে পিতার বাড়ীতে বেড়াতে আসেন। গত শনিবার থেকে তার শরীরে জ¦র দেখা দেয়। ৩/৪ দিন অপেক্ষা করলেও কোন পরিবর্তন না হওয়ায় গতবিস্তারিত পড়ুন
বাগেরহাটে আত্মসমর্পণকৃত দস্যুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বাগেরহাটে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর পক্ষ থেকে আত্মসমর্পণকৃত দস্যুদের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় মোংলা ফরেস্ট ঘাটে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় র্যাব-৮ এর কর্মকর্তা এএসপি মো. ইফতেখারুজ্জামানসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে রামপাল উপজেলার ভাগা বাজারেও আত্মসমর্পণকৃত দস্যুদের মাঝে র্যাব-৮ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিন র্যাব-৮ এর পক্ষ থেকে আত্মসমর্পণকৃত ২৮৭ দস্যু’র মাঝে খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়। র্যাব-৮ এর কর্মকর্তা এএসপি মো. ইফতেখারুজ্জামান বলেন,বিস্তারিত পড়ুন
করোনাভাইরাস সংক্রমণ রোধে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর উদ্যোগে পিরোজপুর সদর থানায় হাত ধোয়ার উপকরণ প্রদান
করোনাভাইরাস সংক্রমণ রোধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র উদ্যোগে পিরোজপুর সদর থানায় হাত ধোয়ার উকররণ প্রদান করা হয়েছে। থানায় আগত লোকজনের হাত ধোয়ার জন্য পানির ট্যাঙ্কি ও হ্যান্ডওয়াশ প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে থানার সামনে এ হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল। এ সময় সাংবাদিক হাসান মামুনসহ পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে পিরোজপুর-১ নির্বাচনী এলাকার পিরোজপুর সদর, নাজিরপুর ও স্বরূপকাঠী উপজেলায় জনসাধারণকে সচেতন করে তোলা, জনসাধারণের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, বিভিন্ন স্থান ও সড়কেবিস্তারিত পড়ুন
করোনাভাইরাস : কাউখালীতে ১২ জনকে জরিমানা
পিরোজপুরের কাউখালী উপজেলায় করোনাভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) বাধা নিষেধ উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে জনসমাগম করা ও সামাজিক দুরত্ব না মানায় ১২টি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার নেতৃত্বে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযানে সরকারি নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা ও সামাজিক দুরত্ব না মানায় ১২ জনকে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে জনসমাগম ছত্রভঙ্গ করেন ও নিরাপদবিস্তারিত পড়ুন
করোনাভাইরাস পরিস্থিতি
মঠবাড়িয়ায় সাড়ে ৬ হাজার শ্রমজীবী পরিবারকে খাদ্য সহায়তা দিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ
করোনাভাইরাস সংক্রমণ রোধে “ঘরে থাকুন-সুস্থ্য থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাড়ে ৬ হাজার হাজার কর্মহীন শ্রমজীবী পরিবারকে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা দিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। তিনি আজ শুক্রবার সকালে মঠবাড়িয়া পরিষদ চত্বরসহ উপজেলার বিভিন্ন স্থানে খাদ্য সহায়তা হিসেবে শ্রমজীবীদের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবন ও সাবান বিতরণ করেন। এ সময় মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, পিরোজপুরবিস্তারিত পড়ুন
চিতলমারীতে ৪ ভাইয়ের উদ্যোগে খাদ্য সহায়তা
বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনা প্রতিরোধে গৃহে থাকা কর্মহীন ৩ শতাধিক দু:স্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। চিতলমারী সদর ইউনিয়নের আড়–য়াবর্নী চরপাড়া গ্রামের মৃত মো. রত্তন আলী খানের ৪ ছেলে মো. তৈয়াবুর রহমান খান, নাসির উদ্দিন খান, মো. নাজমুল খান ও রবিউল ইসলাম খানের ব্যক্তিগত তহবিল থেকে প্রতিবেশী ও এলাকার ৩ শতাধিক কর্মহীন দু:স্থ পরিবারের মধ্যে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। শুক্রবার সকাল ৯ টায় এ খাদ্য সহায়তা প্রদানের উদ্বোধন করেণ চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান। এবিস্তারিত পড়ুন
নেছারাবাদে সেনাবাহিনীর সর্তকতামুলক প্রচারণা : ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সরকার নির্দেশনা বিধি কঠোরভাবে মেনে চলতে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পাশাপাশি মাঠে নেমেছে সেনাবাহিনী। শুক্রবার জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম জগন্নাথকাঠি বন্দর, মিয়ারহাট ও ইন্দ্রেরহাট বন্দরসহ উপজেলার গ্রামগঞ্জের বিভিন্ন হাট বাজার, সড়ক ও আশেপাশের এলাকায় সর্তকতামুলক প্রচারণা চালায়। সেনা সদস্যরা জনগনকে ঘরে থাকার পাশাপাশি সরকারে নির্দেচনা মেনে চলতে কঠোরভাবে হুশিয়ারি দেন। এসময় জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখারবিস্তারিত পড়ুন
