ইন্দুরকানী করোনাভাইরাস প্রতিরোধে সেনাবাহিনীর টহল
ইন্দুরকানীতে করোনাভাইরাস প্রতিরোধে সেনাবাহিনী টহল দিয়েছেন। করোনাভাইরাসের প্রতিরোধে আইন অমান্য করে ইন্দুরকানী বিভিন্ন স্থানে চলছে সাপ্তাহিক হাট বাজার এবং গণজামায়াত। তা প্রতিরোধের জন্য মঙ্গলবার ইন্দুরকানী সদর বাজারে বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্বে গণসচেতনামুলক মাইকিং করা হয় এবং বিভিন্ন জায়গায় দোকানপাট ও গণজামায়াত বন্ধ করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, আমরা বিভিন্ন জায়গায় করোনাভাইরাস প্রতিরোধের জন্য গণসচেতনামূলক সভা করা হয়েছে এবং প্রতিদিনই মাইকিং করে করোনাভাইরাস সম্পর্কে তথ্য জানানো হয়। সাপ্তাহিক হাটবাজার ও চা দোকানের আড্ডাসহ গণজামায়াত বন্ধ করা চেষ্টা করছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
Please follow and like us:
« পিরোজপুরে কর্মহীন শ্রমজীবীদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে জেলা পরিষদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ »
