মোংলায় সাংবাদিকদের মাঝে পিপিই ও মাস্ক বিতরণ
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মোংলা বন্দরে কর্মরত গণমাধ্যমকর্মীদের মাঝে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখের ব্যক্তিগত তহবিল থেকে এই পিপিই ও মাস্ক বিতরণ করা হয়। গণমাধ্যমকর্মীদের হাতে পিপিই তুলে দেন মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল।
ব্যক্তিগত তহবিল থেকে পিপিই ও মাস্ক প্রদান করতে পেরে মোংলা প্রেসক্লাবের সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ বলেন, সাংবাদিক বন্ধুদের করোনাভাইরাস মোকাবেলায় পিপিই এবং মাস্ক দিয়েছি। স্বাস্থ্য কর্মীদেরও দেয়ার ইচ্ছা আছে। সাংবাদিক ভাইয়েরা পেশাগত দায়িত্ব পালনে এই ড্রেস ব্যবহার করার পাশাপাশি প্রয়োজনে রোগীদের সেবায় ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালেনও প্রস্তুত থাকবেন।
এসময় মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হাসান গাজী, সাবেক সভাপতি মনিরুল হায়দার ইকবাল, আহসান হাবিব হাসান, এম এ মোতালেব, আমির হোসেন আমু, মনিরুল ইসলাম দুলু, আবু হোসাইন সুমন, মাহমুদ হাসান, আবুল হাসান, শফিকুল ইসলাম শান্ত, এম এম ফিরোজ, একরামুল হক, ইব্রাহিম হোসেন, সোহাগ মোল্লা, জসিম উদ্দিনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
