বাগেরহাট ও কচুয়ার ৫৭০০ হতদরিদ্রকে খাদ্য সামগ্রী দিলেন এমপি তন্ময়
বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ৫ হাজার ৭০০ মানুষকে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর পক্ষ এসব সহায়তা প্রদান করা হয়।
সোমবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে এই খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, সদর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বসিরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম ও রিজিয়া পারভীন, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম, সরদার ফখরুল আলম সাহেব, মনোয়ার হোসেন টগর, আহাদ উদ্দিন হায়দারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি করে ডাল, তেল, লবন, পেঁয়াজ এবং হাত ধোয়ার জন্য একটি করে সাবান। এছাড়া জীবাণুনাশক স্প্রে করার জন্য প্রতি ইউনিয়ন পরিষদে একটি করে স্প্রে মেশিন প্রদান করা হয়েছে।
