প্রধান সূচি

বাগেরহাটে সেনাবাহিনীর টহল ॥ সচেতনতা বৃদ্ধিতে মাইকিং

বাগেরহাটে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিয়েছে সেনাবাহিনী। এছাড়াও সেনা সদস্যরা বিভিন্ন স্থানে মাইকিং করেছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলামের নেতৃত্বে রবিবার দুপুরে শহরের সাধনার মোড়, ফলপট্টি, কাজী নজরুল ইসলাম রোড, কাপড় পট্টিসহ বিভিন্ন এলাকায় মাইকিং করে সেনাবাহিনী। সামাজিক দুরত্ব নিশ্চিত করতে জনসাধারণকে বুঝিয়ে বলেন সেনা সদস্যরা।

সেনাবাহিনীর সদস্যদের দেখে লোকজন দ্রুত স্থান ত্যাগ করেন। রিকশা ও অটো চালকদের যাত্রী নামিয়ে দ্রুত কেটে পড়তে দেখা যায়। এর আগে বিভিন্ন সড়কে জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়। এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক গোলাম সরোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম বলেন, বিশ্বে করোনাভাইরাস এখন মহামারি আকার ধারণ করেছে। বার বার অনুরোধ ও নির্দেশনা দেওয়া হলেও অনেকে তা না মেনে চলাফেরা ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছে। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ টহল দেওয়া হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial