প্রধান সূচি

Sunday, March 29th, 2020

 

বাগেরহাটে সেনাবাহিনীর টহল ॥ সচেতনতা বৃদ্ধিতে মাইকিং

বাগেরহাটে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিয়েছে সেনাবাহিনী। এছাড়াও সেনা সদস্যরা বিভিন্ন স্থানে মাইকিং করেছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলামের নেতৃত্বে রবিবার দুপুরে শহরের সাধনার মোড়, ফলপট্টি, কাজী নজরুল ইসলাম রোড, কাপড় পট্টিসহ বিভিন্ন এলাকায় মাইকিং করে সেনাবাহিনী। সামাজিক দুরত্ব নিশ্চিত করতে জনসাধারণকে বুঝিয়ে বলেন সেনা সদস্যরা। সেনাবাহিনীর সদস্যদের দেখে লোকজন দ্রুত স্থান ত্যাগ করেন। রিকশা ও অটো চালকদের যাত্রী নামিয়ে দ্রুত কেটে পড়তে দেখা যায়। এর আগে বিভিন্ন সড়কে জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়। এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজবিস্তারিত পড়ুন


পিরোজপুরের গ্রামীন জনপদে সামাজিক দুরত্ব বজায় রাখা কর্মসূচি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে পিরোজপুরে শহরের পাশাপাশি গ্রামরীন জনপদের মানুষজনও সচেতন হয়ে উঠছে। বর্তমানে গ্রামের মানুষগুলোও সরকারী নিয়ম মেনে দোকানপাট, যানবাহন চলাচল বন্ধ রেখে ঘরে থাকা কর্মসূচি বাস্তবায়নসহ সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের জরুরী কাজকর্ম করছে। পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে সামাজিক দুরত্ব বজায় রাখার লক্ষে ইউনিয়ন পরিষদের সামনে নিরাপদ দুরত্বে থাকার জন্য গোল চিহৃ দিয়ে দেয়া হয়েছে। তিন ফুট করে দুরত্বে দুরত্বে এ চিহৃ এঁকে দেয়া হয়েছে। যাতে করে জরুরী প্রয়োজনে ইউনিয়ন পরিষদে আসা লোকজন সামাজিক দুরত্ব বজায় রাখতে পারে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিদারুজ্জামান শিমুল জানান, এলাকারবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ইউএনও নিজেই অসহায়দের বাড়িতে চাল পৌঁছে দিলেন

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা প্রশাসনের গাড়ীতে চালবহন করে গ্রামে ঘুরে ঘুরে  আসহায় পরিবারের কাছে চাল ও টাকা পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেসাইন মুহাম্মদ আল মুজাহিদ। করোনাভাইরাস দুর্যোগে জনসাধারনদের জন্য এ উপজেলায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে সাড়ে ৫শ’ পরিবারের জন্য ১০ কেজি করে  চাল ও  ৫৬ পরিবারের জন্য ৫শ’ টাকা করে ২৮ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। রবিবার দুপুরে এই বরাদ্দের চাল ও  টাকা প্রতি গ্রামে অসহায় মানুষের কাছে বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পাড়েরহাট ইউপিবিস্তারিত পড়ুন


করোনাভাইরাস পরিস্থিতি

পিরোজপুরে দলিত সস্প্রদায়ের মানুষের বাড়িতে পৌঁছে দেয়া হল সরকারের খাদ্য সহায়তা

করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টিতে মাঠে কাজ করছে পিরোজপুরের জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। রবিবার জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন শহরের প্রেসক্লাব সড়কে দলিত সম্প্রদায়ের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত ‘ঘরে থাকুন, বাইরে নয়’ কর্মসূচির আওতায় নিম্নআয়ের সরকারের খাদ্য সহায়তার অংশ হিসেবে চাল, ডাল, তেল ও আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। এসময় দলিত বিভিন্ন সম্প্রদায়ের ৬০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের নি¤œআয়ের ১০০ অসহায়দের মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু ও ১ লিটার ভোজ্য তেল ও সাবানবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ছিটানো হচ্ছে জীবাণুনাশক পানি

বাগেরহাট পৌর শহরের গুরুত্বপুর্ন স্থানে জীবাণুনাশক পানি ছিটানো হচ্ছে। রবিবার দুপুরে করনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান নিজ উদ্যোগে পৌরসভার বিভিন্ন সড়কে নিজ হাতে জীবাণুনাশক পানি ছিটিয়েছেন। এ সময় বাগেরহাট পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি কাউন্সিলরদের সাথে নিয়ে শহরের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট ছাড়া সকল প্রকার দোকান বন্ধ করে দেন। পৌর মেয়র খান হাবিবুর রহমান জানান, কারোনাভাইরাস যাতে মহামারী আকার ধারণ করতে না পারে সেজন্য পৌর কাউন্সিলবৃন্দদের সাথে নিয়ে শহরের সকল স্থানে জীবাণুনাশক পানি ছিটানো হয়েছে। এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে সদর থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাগেরহাট পুলিশবিস্তারিত পড়ুন


কাউখালীতে দু:স্থদের জন্য খাদ্য সামগ্রী দিয়েছে শ্রী গুরু সংঘ আশ্রম

করোনাভাইরাস মোকাবেলায় শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম এর পক্ষ থেকে দু:স্থদের ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী কাউখালী উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুনের রেখার কাছে এ সকল খাদ্য সামগ্রী হস্তান্তর করেন শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী। এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল চন্দ্র কুন্ডু, সাধারণ সম্পাদক মো. মনিনুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, কাউখালীবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা

বাগেরহাটে নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগম ও জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ করেছে সরকার। হতদরিদ্র ও দিনমজুর মানুষদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা মেটাতে বাগেরহাট জেলায় ১শ’ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি গ্রামের আশ্রয় কেন্দ্রের গুচ্ছগ্রাম পল্লীর হতদরিদ্র মানুষদেরকে চাল, ডাল, তেল, লবন, পেঁয়াজ এবং সাবান দিয়ে এই  কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। এসময় বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলাবিস্তারিত পড়ুন


পিরোজপুরের সড়কে জীবানুনাশক স্প্রে প্রদান কর্মসূচি

“বাড়িতে থাকুন, নিজে নিরাপদ থাকুন, অপরকে নিরাপদ রাখুন” এ শ্লোগান নিয়ে পিরোজপুরে সড়কে সড়কে জীবানুনাশক স্প্রে প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকালে শহরের সিও অফিস এলাকায় বঙ্গবন্ধু চত্বরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপির পক্ষ পরিচালিত সড়কে স্প্রে প্রদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় শহরের বিভিন্ন স্পটে জীবানু ধংসকারী স্প্রে করা হয়। পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এস. এম বায়েজিদ বলেন, শহরের বিভিন্ন এলাকায় জীবাণুমক্ত রাখতে এই স্প্রে প্রদান করা হচ্ছে।


চিতলমারীতে দু:স্থদের মধ্যে খাদ্য উপকরণ বিতরণ

বাগেরহাটের চিতলমারী উপজেলার ৬নং চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৬৮টি দু:স্থ পরিবারের মধ্যে খাদ্য উপকরণ, মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তন থেকে চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা দেবী বড়ালের ব্যক্তিগত তহবিল থেকে তেল, ডাল, লবন, আলু, মাস্ক, সাবান ও ভিজিডি’র মাধ্যমে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জেলার ভান্ডারিয়া উপজেলায় রবিবার সকালে জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া সরকারিভাবে পৌরসভার উদ্যোগে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবং ভান্ডারিয়া পৌর প্রশাসক মো. নাজমুল আলম, জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক, সাবেক সদর ইউপি চেয়ারম্যান এবং পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial