Sunday, March 29th, 2020
কাউখালীতে করোনাভাইরাস সংক্রমণ রোধে সেনা টহল
পিরোজপুরের কাউখালীতে প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় টহল শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখার উপস্থিতিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মুয়াজ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল টহল দেয়। সেনাবাহিনী সদস্যরা উপজেলার জয়কুল, বাশুরি, শিয়ালকাঠী চৌরাস্তা, চিরাপাড়া, বেকুটিয়াসহ বিভিন্ন স্থানে টহল দেয়। এসময় সেনাবাহিনীর একটি দল পানির ট্যাংক ও হ্যান্ড স্প্রে মেশিনের মাধ্যমে বিভিন্ন সড়ক ও বাজারে জীবাণুনাশক ওষুধ স্প্রে করে। এসময় সেনাবাহিনী মাইকিং করে লোকজনকে সচেতন ও সতর্ক করছে। জরুরি প্রয়োজনে মাস্ক ছাড়াবিস্তারিত পড়ুন
কাউখালীতে শ্রমজীবীদের বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ইউপি চেয়ারম্যান মিলটন
পিরোজপুরের কাউখালীতে করোনাভাইরাস জনিত পরিস্থিতিতে বাড়ি বাড়ি ঘুরে অসহায় কর্মহীন শ্রমজীবী প্রত্যেক পরিবারকে সরকারি অনুদানে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল ও লবন পৌঁছে দিয়েছেন কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন। শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের বাশুরি, জয়কুল, গান্ডতা, লাঙ্গুলী, উজিয়ালখান গ্রামের ২৫৪ জন শ্রমজীবী পরিবারের মধ্যে তিনি নিজে পৌঁছে দেন এসব সামগ্রী। এ সময় তিনি করোনা সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও মাস্ক বিতরণ করেন। ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং এলাকার সংসদবিস্তারিত পড়ুন
