প্রধান সূচি

চিতলমারীতে দু:স্থদের মধ্যে খাদ্য উপকরণ বিতরণ

বাগেরহাটের চিতলমারী উপজেলার ৬নং চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৬৮টি দু:স্থ পরিবারের মধ্যে খাদ্য উপকরণ, মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তন থেকে চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা দেবী বড়ালের ব্যক্তিগত তহবিল থেকে তেল, ডাল, লবন, আলু, মাস্ক, সাবান ও ভিজিডি’র মাধ্যমে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, সদর ইউপি চেয়াম্যান শেখ নিজাম উদ্দীনসহ চরবানিয়ারী ইউনিয়নের সকল ইউপি সদস্য।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial