ইন্দুরকানীতে ইউএনও নিজেই অসহায়দের বাড়িতে চাল পৌঁছে দিলেন
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা প্রশাসনের গাড়ীতে চালবহন করে গ্রামে ঘুরে ঘুরে আসহায় পরিবারের কাছে চাল ও টাকা পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেসাইন মুহাম্মদ আল মুজাহিদ।
করোনাভাইরাস দুর্যোগে জনসাধারনদের জন্য এ উপজেলায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে সাড়ে ৫শ’ পরিবারের জন্য ১০ কেজি করে চাল ও ৫৬ পরিবারের জন্য ৫শ’ টাকা করে ২৮ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। রবিবার দুপুরে এই বরাদ্দের চাল ও টাকা প্রতি গ্রামে অসহায় মানুষের কাছে বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার বাবুলসহ স্থানীয় ইউপি সদস্যরা।
Please follow and like us:
« পিরোজপুরে দলিত সস্প্রদায়ের মানুষের বাড়িতে পৌঁছে দেয়া হল সরকারের খাদ্য সহায়তা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরের গ্রামীন জনপদে সামাজিক দুরত্ব বজায় রাখা কর্মসূচি »
