প্রধান সূচি

মঠবাড়িয়ায় হাম রুবেলা টিকাদান ক্যম্পেইন

‘আয় আয় সোনা মনি টিকা নিয়ে যা’ এ শ্লোগানে মঠবাড়িয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সোমবার দুপুরে পৌরসভা মিলানয়াতনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌর কাউন্সিলর মতিয়ার রহমান মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসান, পৌর সচিব মো. ঘারুন-অর-রশিদ, বনিক সমিতির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক সামসুল আহসান খোকা, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, ইপিআই সুপারভাইজার শামীম আহম্মেদ, পুরোহিত সুভাষ বিশ^াস প্রমুখ। সভায় বিভিন্ন মসজিদের ঈমাম, শিক্ষক ও সুধি সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসান বলেন, আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৯ মাস থেকে ১০ বছরের নিচের উপজেলায় ৫৩ হাজার ২শ ও পৌর সভার ৭৩৫৭ জন শিশুকে হাম রুবেলা টিকাদান দেওয়া হবে। তিনি সকল অভিভাবকদের  স্থানীয় টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্ববান জনান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial