প্রধান সূচি

Monday, March 16th, 2020

 

মুজিববর্ষ উদযাপনে প্রস্তুত দেশ

আগামীকাল ১৭ মার্চ, মঙ্গলবার সেই মাহেন্দ্রক্ষণ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। করোনাভাইরাসের কারণে সীমিত আকারে আগামীকাল ১৭ মার্চ ‘মুজিববর্ষ’ উদযাপনের সূচনা ঘটানো হলেও আরেকটি উৎসবের অপেক্ষায় থাকবে গোটা জাতি। আপাতত জনসমাবেশ এড়িয়ে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন হলেও সর্বত্র থাকবে প্রাণের ছোঁয়া। ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ বছর তার শতবর্ষপূর্তি হতে যাচ্ছে। এই দিনটি উদযাপনে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরব্যাপী বর্ণাঢ্য আয়োজনের  ঘোষণা দিয়েছিলেন গত বছরই। মুজিববিস্তারিত পড়ুন


প্রাণিসম্পদ সুরক্ষায় দেশের অভ্যন্তরে ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ গ্রহণ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রাণিসম্পদ সুরক্ষায় দেশের অভ্যন্তরে ভ্যাকসিন উৎপাদনে দ্রুত উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি। সোমবার বিকেলে সচিবালয়স্থ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ৪৩তম পরিচালনা বোর্ড সভায় ইনস্টিটিউটের কর্মকর্তাদের মন্ত্রী এ নির্দেশনা প্রদান করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, প্রাণিসম্পদ সুরক্ষার জন্য প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ভ্যাকসিন যাতে বাণিজ্যিকভিত্তিতে দেশে উৎপাদন করা যায় সে ব্যাপারে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রণোদনা দেয়াসহ সকল ধরনের সহযোগিতা প্রদান করতে প্রস্তুত রয়েছে।বিস্তারিত পড়ুন


মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবা সহজিকরণের উদ্যোগ

মুজিববর্ষ উপলক্ষে সেবা সহজিকরণসহ নানা ইতিবাচক উদ্যোগ নিয়েছে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিস। এ উপলক্ষে কার্যালয়ে আলোকসজ্জা করা হয়েছে। হজে¦ গমন ইচ্ছুক পাসর্পোটের আবেদনকারীদের জন্য খোলা হয়েছে বিশেষ বুথ। পাসপোর্টের আবেদন ফরমের ভুল সংশোধনের জন্যও কাজ করবে অফিসের কর্মকর্তারা। এসব উদ্যোগ সহজে পাসপোর্ট পেতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে দাবি করছেন আঞ্চলিক পাসপোর্ট অফিসের বাগেরহাটের উপ-সহকারী পরিচালক মো. জাহিদ ইকবাল। রবিউল ইসলাম, শাহরিয়ার জামানসহ কয়েক জন সেবা গ্রহিতা জানান, পাসপোর্ট অফিস মানেই একধরণের ভোগান্তির নাম। কিন্তু বােেগরহাট পাসপোর্ট অফিসে এসে সে ধারণা পাল্টে গেছে আমাদের। এখানে কোন সমস্যা হয়নি আমাদের। হজে¦ গমনবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় হাম রুবেলা টিকাদান ক্যম্পেইন

‘আয় আয় সোনা মনি টিকা নিয়ে যা’ এ শ্লোগানে মঠবাড়িয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সোমবার দুপুরে পৌরসভা মিলানয়াতনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর কাউন্সিলর মতিয়ার রহমান মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসান, পৌর সচিব মো. ঘারুন-অর-রশিদ, বনিক সমিতির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক সামসুল আহসান খোকা, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, ইপিআই সুপারভাইজার শামীম আহম্মেদ, পুরোহিত সুভাষ বিশ^াস প্রমুখ। সভায় বিভিন্ন মসজিদের ঈমাম, শিক্ষক ও সুধি সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসান বলেন,বিস্তারিত পড়ুন


আরিফুলসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

মধ্যরাতে কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে বাড়ি থেকে তুলে এনে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড জরিমানা করাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন, মিথ্যামামলা ও গ্রেফতারের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করেন জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হোসেন, মো. দেলোয়ার হোসেন, আহসানুল করিম, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, অর্থ সম্পাদক ইয়ামিন আলীসহ আরও অনেকে। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমেরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে হেলে পড়া সেতুর নিচ দিয়ে পাড়াপাড়ের সময় নৌকা ডুবি

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা খালের হেলে পড়া ব্রিজটি নিচ দিয়ে পাড় হওয়ার সময় একটি ইঞ্জিন চালিত নৌকা (খেয়া) ডুবে গেছে। সোমবার সকালে এই নৌকা ডুবির ঘটনা ঘটে। এসময় ডুবে যাওয়া নৌকায় শিশু, বৃদ্ধ, শিক্ষার্থীসহ অর্ধ শতাধিক লোক ছিল। কয়েকজন শিক্ষার্থী সামান্য আহত হলেও, বড় ধরণের দূর্ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করছে উপজেলা প্রশাসন। স্থানীয় আব্দুল ওয়াদুদ আকন, সেলিম হোসেন, সুলতান আহমেদসহ  কয়েকজন জানান, সকালে শিক্ষার্থীরা নৌকা যোগে খাল পার হয়ে স্কুলে যাওয়ার সময় ধারণ ক্ষমতার চেয়ে লোক বেশি হওয়ায় নৌকাটি ডুবে যায়। তাৎক্ষনিকভাবে এলাকাবাসী নেমে শিশু ও বৃদ্ধদের উদ্ধার করে।বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় বসতঘরে আগুন ॥ থানায় মামলা

রাতের আধারে বসত ঘরে দুর্বৃত্তদের দেয়া আগুনের ঘটনায় মঠবাড়িয়া থানায় মামলা করেছেন ক্ষতিগ্রস্থ নাজমা বেগম (৩২)। মঠবাড়িয়া উপজেলার উপজেলার মধ্য তুষখালী গ্রামের ব্যবসায়ী আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী নাজমা বেগম রোববার রাতে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলাটি দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, মধ্য তুষখালী গ্রামের দুই সহধর আলমগীর ও কবির হোসেনের যৌথ ঘরে গত শুক্রবার রাতের আঁধারে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে ওই পরিবারদ্বয়ের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত নাজমা বেগমের স্বামী আলমগীর হোসেন হাওলাদার জানান, প্রতিবেশী মৃত. কাছেম আলী ফকিরের ছেলে আমির হোসেন ফকিরের সাথে জমা-জমিবিস্তারিত পড়ুন


সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ

করোনাভাইরাসের কারণে আগামীকাল মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত সারা দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার দুপুরে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন। তার প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপদ রাখতে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষা উপমন্ত্রী বলেন, সোমবার বিকেলে এ সংক্রান্ত আদেশ জারি হবে। উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলাদেশে পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজন বর্তমানে সুস্থ। দুজন বাড়ি ফিরে গেছেন। জন্স হপকিন্সবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠী বিসিক শিল্প নগরীতে অগ্নিকান্ড ॥ ফার্নিচার কারখানা ভস্মিভূত

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার বিসিক শিল্প নগরীতে অগ্নিকান্ডে একটি ফার্নিচার কারখানা ভস্মিভূত হয়েছে। রবিবার রাতে রয়েল ফার্নিচার নামে ওই কারখানাটি আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়। অগ্নিকান্ডে মাসুমসহ ৫ জন ফার্নিচার ব্যবসায়ীর প্রায় ৩০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান কারখানার মালিক পক্ষ। এ সময় আগুন নিভাতে গিয়ে হৃদয়, মাসুমসহ ৩/৪ জন আহত হয়েছে। বৈদুত্যিক শর্টসার্কিট থেকে  আগুনের সুত্রপাত হয়ছে বলে জানান প্লট ও ঘরের মালিক মো. শাহিন মিয়া। জানা গেছে, ওই দিন রাতে ফার্নিচার কারখানায় আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। ইতিমধ্যে আগুনের লেলিহান শিখায় অফিসবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial