প্রধান সূচি

শোক সংবাদ

আবুল বাশার আকন

পিরোজপুর চেম্বার অব কমার্স এর সিনিয়র সহ-সভাপতি ও জেলা ঔষধ ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, পিরোজপুর পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ আকনের পিতা আবুল বাশার আকন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বসয় হয়েছিল ৬৫ বৎসর।

বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার আকন বৃহস্পতিবার জেলা শহরে কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষনিক তাকে জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদজুমা পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে পিরোজপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial