প্রধান সূচি

Friday, March 6th, 2020

 

পিরোজপুরে সংবাদকর্মীদের “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” শীর্ষক কর্মশালা

পিরোজপুরে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” শীর্ষক এক কর্মশালা শুক্রবার শুরু হয়েছে। পিরোজপুর এলজিইডি হলরুমে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার শহীদুল ইসলাম, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ব্রিটিশ কাউন্সিল ও পিরোজপুর জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় জেলা সদর ও বিভিন্ন উপজেলায় কর্মরত ২৫ জন প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া এবং স্থানীয় পত্রিকার সাংবাদিক অংশ গ্রহন করেন।


শোক সংবাদ

আবুল বাশার আকন

পিরোজপুর চেম্বার অব কমার্স এর সিনিয়র সহ-সভাপতি ও জেলা ঔষধ ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, পিরোজপুর পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ আকনের পিতা আবুল বাশার আকন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বসয় হয়েছিল ৬৫ বৎসর। বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার আকন বৃহস্পতিবার জেলা শহরে কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষনিক তাকে জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদজুমা পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে আইনজীবি সহকারী হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

পিরোজপুরে আইনজীবি সহকারী এবং সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. সিদ্দিকুর রহমান খলিফা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শংকরপাশা ইউনিয়নবাসীর আয়োজনে শংকরপাশা ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শংকরপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম খলিফার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজসেবক মো. আলাউদ্দিন খলিফা, জেলা যুবলীগের সদস্য মো. মনিরুল ইসলাম চৌধুরী, ইমাম লুৎফর রহমান আকন, এডভোকেট সাইদুর রহমান টিটু, শংকরপাশা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মিরাজ মাতুব্বর, ইউপি সদস্য আলামিন মাতুব্বর, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান কাজী প্রমুখ। মানববন্ধনে এলাকার সর্বস্তরেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জাতীয় পাট দিবস পালিত

জাতীয় পাট দিবস উপলক্ষে পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকাল ৯টায় শহরের টাউন ক্লাব মাঠ থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে এখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial