প্রধান সূচি

পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনানের সামনে থেকে র‌্যালি হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র‌্যালী শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ।
র‌্যালী ও সমাবেশে জাতীয় মহিলা সংস্থা, টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্র্যাকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী, পিরোজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial