Thursday, March 5th, 2020
৭ই মার্চের ভাষণ একটি দর্শন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, “বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ একটি দর্শন। এটি শুধুমাত্র একটি বক্তৃতা নয়। একটি জাতির ইতিহাস, ঐতিহ্য, ভবিষ্যৎ করণীয়, চূড়ান্ত পরিণতি সমন্বিতভাবে এরকম একটি বিস্ময়কর সৃষ্টি সারা পৃথিবীতে আর কেউ রাখতে পেরেছে কিনা সন্দেহ। বঙ্গবন্ধু তাঁর ভাষণে সেদিন সকল বিষয় পুঞ্জীভূত করেছিলেন।” বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের অয়োজনে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও আমাদের মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সভাপতি অধ্যাপকবিস্তারিত পড়ুন
পরিবার পরিকল্পনা : নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার
আগামী ৮ই মাচ, বিশ্ব নারী দিবস। “সবাই সমান ”এই প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বে পালিত হচ্ছে হচ্ছে আন্তজাতিক নারী দিবস। একটি সমতার পৃথিবীর অথই হল একটি সক্ষমতার পৃথিবী। সবসময়ই ব্যক্তিগতভাবে আমরা সকলেই আমাদের চিন্তা ও কাজের জন্য দায়বদ্ধ থাকি। আর আমরাই প্রত্যক্ষভাবে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সকল ধরণের বাঁধা, পক্ষপাতিতা এবং প্রচলিত সামাজিক কুসংস্কারগুলো ভেঙ্গে দিতে পারি। সমাজের প্রচলিত জেন্ডার ধারণায় ভাবা হয় নারীর কাজ কেবল সন্তান জন্মদান করা বা লালন পালন করার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু পুরুষের মত নারীরও রয়েছে কাজ করার অধিকার, আথিকভাবে স্বচ্ছল হওয়ার অধিকার। নারীর অন্যান্যবিস্তারিত পড়ুন
সাবেক এমপি একেএমএ আউয়ালের মামলা প্রত্যাহারের দাবীতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এবং তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দেয়া মামলা প্রত্যাহারের দাবীতে মাঠে নেমেছে একেএমএ আউয়াল সমর্থকরা। অভিলম্বে একেএমএ আউয়াল এবং তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ব্যানারে বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে সিও অফিসবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ ॥ চলছে আদালত বর্জন
পিরোজপুরে আইনজীবীদের সাথে রূঢ় ও অশালীন আচারণকারী জেলা জজ আব্দুল মান্নানের পক্ষে বিএনপির নেতাদের বক্তব্য ও বিএনপি কর্তৃক আইন মন্ত্রী আনিসুল হকের পদত্যাগ চেয়ে যে বিবৃতি দেয়া হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছে জেলার আইনজীবীরা। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ পিরোজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পিরোজপুরের সাবেক জেলা ও দায়রা জজ আব্দুল মান্নানের বিরুদ্ধে জামায়াত-বিএনপির বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন, আইনজীবীদের সাথে রূঢ় ও অশালীন আচারণ, জামিন বানিজ্যে, নিয়োগ বানিজ্যসহ বিভিন্ন অভিযোগ করেন এবং বিএনপি কর্তৃক আইনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনানের সামনে থেকে র্যালি হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালী শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ। র্যালী ও সমাবেশে জাতীয় মহিলা সংস্থা, টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্র্যাকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী, পিরোজপুর মহিলা বিষয়কবিস্তারিত পড়ুন
