প্রধান সূচি

ভান্ডারিয়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালন

পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এবং তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়জনে ডিজিটাল বাংলাদেশ দিবস উদ্যাপন করা হয়।
এ উপলক্ষে সকালে “সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” এ প্রতিপাদ্য বিষয় এবং “আমরা সত্য মিথ্যা যাচাই ছাড়া কোন ধরনের অপপ্রচারে কান দিবনা, একদম নিশ্চিত না হয়ে কিছু ছড়িয়ে দিব না” এই শপথ বাক্যে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি উপজেলা প্রকৌশলী ও সহকারী প্রোগ্রামার বিপ্লব চন্দ্র দেবনাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, যুব মহিলা লীগের উপজেলা সভানেত্রী আসমা আক্তার যুথী প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial