প্রধান সূচি

Thursday, December 12th, 2019

 

ভান্ডারিয়ায় অপহরণের ৩ দিন পরে শিশুর লাশ উদ্ধার

পিরোজপুরের ভান্ডারিয়ায় অপহরণের ৩ দিন পরে উপজেলার গৌরিপুর ইউনিয়নের তেয়ারীপুর গ্রামের একটি নালা (বেড়) থেকে অপহৃত শিশু হাসিব হাওলাদার (৪ বছর) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। হাসিব হাওলাদার তেয়ারিপুর গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাবিব হাওলাদারের ছেলে। নিহত শিশু’র পারিবারিক সূত্রে জানা গেছে, হাসিব নিঁেখাজ হওয়ার পরে সন্দেহ হলে স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলামের সহায়তায় তার ভগ্নিপতি মারুফ খানকে থানা পুলিশে সোপর্দ করে। দুই দিন ধরে পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মারুফ খান পুলিশের কাছে স্বীকার করে তার শ্বশুরের কাছে ইজিবাইকবিস্তারিত পড়ুন


ত্রিশ বছর ধরে ‘ডাবা হুক্কা’ বানিয়ে জীবন চালাচ্ছেন শহর আলী

ত্রিশ বছর ধরে নারকেলের খোল দিয়ে ‘ডাবা হুক্কা’ বানিয়ে গ্রামে গ্রামে ঘুরে হাট করছেন শহর আলি (৬৮)। আজ এ হাটে তো কাল অন্য হাটে। নৌকা করে হুক্কা তৈরির উপকরণাধি নিয়ে হাটে বসেই হুক্কা বানান তিনি। আর এভাবে জীবনের ত্রিশটি বছর ধরে হুক্কা বানিয়ে জীবন চালাচ্ছেন শহর আলি। হাটে বসে ক্রেতাদের পছন্দমত হুক্কা বানিয়ে দিয়ে প্রতিটি হুক্কা বিক্রি করে তার লাভ থাকে ৪০-৫০ টাকা। হুক্কা কারিগর শহর আলি মিয়ার বাড়ী গোপালগঞ্জ থানার দিঘিরপুর গ্রামে। বৃহস্পতিবার তিনি হুক্কা নিয়ে হাট করছেন পিরোজপুরের স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার সারেংকাঠি ইউনিয়নের করফা বাজার হাটে। কথা হয়বিস্তারিত পড়ুন


কাল তেলিখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেন ১ম মৃত্যু বার্ষিকী

আগামীকাল ১৩ ডিসেম্বর পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ৩নং তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহাদাৎ হোসেন হাওলাদারের প্রথম মৃত্যু বাষির্কী। তিনি ২০১৮ সালের এই দিনে ইন্তেকাল করেছেন। মো. শাহাদাৎ হোসেন তিন বার তেলিখালী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি দেশের সেরা চেয়ারম্যান হিসেবে জাতীয়ভাবে স্বর্ণ পদকপ্রাপ্তসহ বিদেশ সফর করেছেন। পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, ৩নং তেলিখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শামছুদ্দিন এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. সালাহউদ্দিন মরহুম শাহাদাৎ হোসেন হাওলাদারের পুত্র। তার মৃত্যু বাষির্কীতে নিজ বাড়ি এবং উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

“সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেট শেয়ার পরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ পালিত হয়েছে। সকালে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহাম্মদ মঈনুল হোসেন, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, মুক্তিযোদ্ধা এম.এ রব্বানী ফিরোজ, কৃষি সম্প্রসারণের জেলা উপ-পরিচালকবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালন

পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এবং তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়জনে ডিজিটাল বাংলাদেশ দিবস উদ্যাপন করা হয়। এ উপলক্ষে সকালে “সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” এ প্রতিপাদ্য বিষয় এবং “আমরা সত্য মিথ্যা যাচাই ছাড়া কোন ধরনের অপপ্রচারে কান দিবনা, একদম নিশ্চিত না হয়ে কিছু ছড়িয়ে দিব না” এই শপথ বাক্যে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.বিস্তারিত পড়ুন


কৃষি পণ্যের উৎপাদন ও মান বাড়ানোর তাগিদ ট্যারিফ কমিশন চেয়ারম্যানের

ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) তরুণ কান্তি ঘোষ বলেছেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার। এটি বাস্তবায়ন অনেক চ্যালেঞ্জিং হলেও সরকার লক্ষ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে, মাথাপিছু আয় বৃদ্ধিসহ মানব সম্পদ সূচকে সাফল্যজনক অগ্রগতি হয়েছে উল্লেখ করে ট্যারিফ কমিশন চেয়ারম্যান বলেন, কেউ যাতে উন্নয়ন থেকে বাইরে না থাকে এবং উন্নয়নের সুফল যাতে সবাই পায় এ লক্ষে সরকার কাজ করছে। সরকার কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষে বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে সচিব তরুণ কান্তি বলেন, গত বছর ১ বিলিয়ন ডলার মূল্যেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial