প্রধান সূচি

ভান্ডারিয়ায় অপহরণের ৩ দিন পরে শিশুর লাশ উদ্ধার

পিরোজপুরের ভান্ডারিয়ায় অপহরণের ৩ দিন পরে উপজেলার গৌরিপুর ইউনিয়নের তেয়ারীপুর গ্রামের একটি নালা (বেড়) থেকে অপহৃত শিশু হাসিব হাওলাদার (৪ বছর) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। হাসিব হাওলাদার তেয়ারিপুর গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাবিব হাওলাদারের ছেলে।
নিহত শিশু’র পারিবারিক সূত্রে জানা গেছে, হাসিব নিঁেখাজ হওয়ার পরে সন্দেহ হলে স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলামের সহায়তায় তার ভগ্নিপতি মারুফ খানকে থানা পুলিশে সোপর্দ করে। দুই দিন ধরে পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মারুফ খান পুলিশের কাছে স্বীকার করে তার শ্বশুরের কাছে ইজিবাইক কেনার জন্য এক লক্ষ টাকা (যৌতুক) চেয়েছিল। তার শ্বশুর এতে রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয়ে হাসিবকে অপহরণ করে হত্যা করে শ্বশুর বাড়ীর কাছেই একটি বাগানের নালায় (বেড়ে) কাঁদার মধ্যে পুঁতে রাখে। ঘাতক মারফ খান শ্বশুরের কাছ থেকে এর আগে দুই দফায় ৭৫ হাজার টাকা যৌতুক নিয়েছিল।
পিরোজপুর পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির হত্যাকারী মারুফ খানের স্বীকারোক্তি অনুযায়ী ভান্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial