প্রধান সূচি

ভায়ারিয়ায় যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • জেলার ভান্ডারিয়া উপজেলায় যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা যুবলীগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সভাপতি এনামুল কবির টিপু তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রহমান খশরু জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, জাতীয়পার্টি (জেপি)’র ভান্ডারিয়া উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য নিজামুল হক নান্না, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিচুর রহমান জোমাদ্দার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেদওয়ান হোসেন রিচান সিকদার, যুগ্ন আহবায়ক আল আমীন সরদার প্রমুখ।
    এসময় মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়পার্টি (জেপি)’র ভান্ডারিয়া উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধা, মহিলা যুবলীগের উপজেলা সভানেত্রী আসমা সুলতানা যুথিস।
    সমাবেশে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ ঘোষণা করেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় এবং দোয়া করার জন্য ভান্ডারিয়া উপজেলা থেকে তার (মিরাজ) ব্যক্তিগত উদ্যোগে ১০০ নেতা-কর্মীকে ওমরা হজ্বে পাঠানো হবে।
Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial