প্রধান সূচি

Friday, November 15th, 2019

 

ভান্ডারিয়ায় ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর গোয়ান্দা পুলিশের (ডিবি) একটি দল ছদ্মবেশে ক্রেতা সেজে শুক্রবার বিকেলে জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ চরখালি গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাস ছগির হাওলাদার (৪২) এবং একই এলাকার মৃত মোদাচ্ছের হাওলাদারের ছেলে শফিক হাওলাদার (৪৫)কে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। পিরোজপুর গোয়েন্দা পুলিশের এস আই মো. দেলোয়ার হোসেন জসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ডিবি’র সদস্যরা ভান্ডারিয়া উপজেলার পশ্চিম চরখালি এলাকার তোফাজ্জেল হোসেনের বাড়ির সামনে থেকে মাদক ক্রেতা সেজে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। ভান্ডারিয়া থানার ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন জানান,বিস্তারিত পড়ুন


ভায়ারিয়ায় যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জেলার ভান্ডারিয়া উপজেলায় যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা যুবলীগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সভাপতি এনামুল কবির টিপু তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রহমান খশরু জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, জাতীয়পার্টি (জেপি)’র ভান্ডারিয়া উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য নিজামুল হক নান্না, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা যুবলীগেরবিস্তারিত পড়ুন


দুর্নীতিবাজ, মাদকসেবী, চাঁদাবাজ, স্বাধীনতা বিরোধীদের কেউ দলে ঢুকাবেন না … গণপূর্ত মন্ত্রী শ .ম রেজাউল করিম

আওয়ামী লীগের আইন সম্পাদক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, ব্যক্তি বা ভাইয়ের রাজনীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আলাদা আলাদা ভাবে কোন ব্যক্তিলীগ করা যাবে না। এমনকি আমারও না। দল করতে হলে সকলকে এক প্লাটফরমে এসে করতে হবে। আমাদের নেতা একজন তিনি হলেন শেখ হাসিনা, আর আমাদের আদর্শ বঙ্গবন্ধু। এটা মাথায় রেখেই দল করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দলীয় প্রধান শেখ হাসিনাকে ভালোবেসে দলকে তৃণমুল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদিন দেশের উন্নয়ন ও দল নিয়ে চিন্তা করেন। তারই প্রচেষ্টায়বিস্তারিত পড়ুন


ওহাব সভাপতি ॥ সোহাগ সম্পাদক

ইন্দুরকানী বাজার বনিক সমিতির নির্বাচন সম্পন্ন

উৎসবমূখর পরিবেশে এবং সুষ্ঠভাবে পিরোজপুরের ইন্দুরকানী বাজার বনিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ইন্দুরকানী বাজারের ব্যবসায়ী মো. জহুরুল আলম (ওহাব) সভাপতি এবং মোহাম্মাদ সাইফুর রহমান (সোহাগ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪১৯ জন ভোটারের মধ্যে ৪১৫ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। বিকেল ৩টা থেকে ভোট গণনা শুরু হয়ে রাত সাড়ে ৭টায় শেষ হয়। নির্বাচনে ২১টি পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কমিশনার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বিজয়ী প্রার্থীদেরবিস্তারিত পড়ুন


সিডরের তান্ডব আজও ভুলতে পারেনি কাউখালীবাসী

প্রকৃতির সুপার সাইক্লোনখ্যাত ঘূর্ণিঝড়ের ভয়াল তান্ডবের কথা পিরোজপুরের কাউখালীর মানুষ আজও ভুলতে পারেনি। ২০০৭ সালের ১৫ নভেম্বর এই দিনে দেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে গিয়েছিল স্মরণকালের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডর। যা কাউখালীসহ গোটা উপকূলের মানুষ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছিল। কাউখালীসহ উপকূলীয় এলাকার ওপর দিয়ে প্রলয়ংকরী সাইক্লোন সিডরের ভয়াবহতার স্মৃতি মানুষ আজও বয়ে বেড়াচ্ছে। আর বেঁচে যাওয়া সর্বস্ব হারানো মানুষের অনেকে এখনও স্বাভাবিক জীবন যাপনে ফিরতে পারেনি। সেই ভয়াবহতার ১২ বছরে সিডর’র ক্ষতি এখানকার মানুষ কিছুটা পুষিয়ে নিতে পারলেও ভয়াবহতার কথা আজও ভুলতে পারেনি। মুহূর্তের ধ্বংসলীলায় বিধ্বস্ত হয় মানুষের বসতবাড়ি, ফসলের খেত,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial