ইন্দুরকানীতে ইজিবাইক চাপায় মাদ্রাসা ছাত্রী নিহত
ইন্দুরকানীতে ইজিবাইকের চাপায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ভবানীপুর-সাঈদখালী সড়কে রাস্তা পারাপারের সময় ফাতেমা আক্তার (৬) নামে ঐ মাদ্রাসা ছাত্রী ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফাতেমা উপজেলার ভবানীপুর নূরানী মাদ্রাসার ১ম শ্রেণীর ছাত্রী ও একই গ্রামের আবুল হোসেনের মেয়ে।
Please follow and like us:
« পিরোজপুরে স্ত্রী ও শিশু কন্যা হত্যার দায়ে একজনের ফাঁসি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পুলিশ সুপার গোল্ড কাপে মঠবাড়িয়া ফাইনালে »
