প্রধান সূচি

Wednesday, October 30th, 2019

 

পুলিশ সুপার গোল্ড কাপে মঠবাড়িয়া ফাইনালে

পুলিশ সুপার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বুধবার মঠবাড়িয়া উপজেলা একাদশ ফাইনালে উঠেছে। দ্বিতীয় সেমিফাইনালে ভান্ডারিয়া উপজেলা একদশকে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে মঠবাড়িয়া বিজয়ী হয়। পিরোজপুর জেলা স্টেডিয়ামে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলা প্রথমে ১-১ গোলে ড্র হয়। মঠবাড়িয়া উপজেলা দলের নাইজেরিয়ান খেলোয়ার সেগু দ্বিতীয়ার্ধে দলের পক্ষে প্রথম গোল করেন। এর কিছুক্ষনের মধ্যে ভান্ডারিয়া উপজেলা দলের পক্ষে নাইজেরিয়ান খেলোয়ার ফ্রাংক গোল পরিশোধ করলে খেলা টাইব্রেকারে গড়ায়। আগামীকাল শুক্রবার ফাইনাল খেলায় মঠবাড়িয়া উপজেলা একাদশ পিরোজপুর সদর উপজেলা একাদশের মুখোমুখী হবে। বুধবার ২য় সেমিফাইনাল খেলায় স্টেডিয়ামের কানায় কানায় দর্শকে পূর্ন ছিল। গ্যালারীতে দর্শকদেরবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ইজিবাইক চাপায় মাদ্রাসা ছাত্রী নিহত

ইন্দুরকানীতে ইজিবাইকের চাপায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ভবানীপুর-সাঈদখালী সড়কে রাস্তা পারাপারের সময় ফাতেমা আক্তার (৬) নামে ঐ মাদ্রাসা ছাত্রী ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফাতেমা উপজেলার ভবানীপুর নূরানী মাদ্রাসার ১ম শ্রেণীর ছাত্রী ও একই গ্রামের আবুল হোসেনের মেয়ে।


পিরোজপুরে স্ত্রী ও শিশু কন্যা হত্যার দায়ে একজনের ফাঁসি

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্ত্রী ও ৬ মাসের শিশু কন্যাকে হত্যার দায়ে সিরাজুল হক নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার বিকেলে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এ আদেশ দেন। একই সাথে রায়ে আসামীকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়। পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. জহুরুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত সিরাজুল হক মঠবাড়িয়া উপজেলার উত্তর মিরুখালী গ্রামের মৃত. জবেদ আলী আকনের ছেলে। মামলার সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার মঠবাড়িয়ার বাদুরা গ্রামের আ. রব ফরাজীর মেয়ে নাজমা (২৬)বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে মাদরাসা বন্ধ রেখে কর্মশালার নামে জমিয়াতুল মোদার্রেছীনের সভা

পিরোজপুরের ইন্দুরকানীতে মাদরাসার ক্লাশ বন্ধ রেখে প্রশিক্ষণ কর্মশালার নামে শিক্ষক কর্মচারী সমাবেশ করেছে জমিয়াতুল মোদারেসীন। উপজেলার ১৬টি মাদরাসার শিক্ষক কর্মচারীরা এ সমাবেশে অংশ নেয়। জানা গেছে, জুনিয়র দাখিল পরীক্ষার (জেডিসি) কক্ষ পরিরদর্শকদের প্রশিক্ষণের জন্য কেন্দ্র কমিটি বুধবার উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসায় এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় কক্ষ পরিদর্শক ছাড়াও ডাকা হয় প্রতিটি মাদরাসার সকল শিক্ষক কর্মচারীকে। আর এই প্রশিক্ষণকে সামনে রেখে আড়ালে চলে জমিয়াতুল মোরারেসীনের শিক্ষক কর্মচারী সমাবেশ। এ জন্য তারা প্রতিষ্ঠান বন্ধ রেখে সকল শিক্ষক কর্মচারীদের সমাবেশে যোগ দেবার আহবান জানায়। আর এতে নেতৃত্ব দেন উপজেলাবিস্তারিত পড়ুন


দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না। দুর্নীতির ব্যাপারে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা ‘জিরো টলারেন্স’। সেটাকে আমরা ধারণ করে কাজ করে যাচ্ছি। দুর্নীতি যেখানে, সেখানেই আমরা ব্যবস্থা নিচ্ছি। দুর্নীতিতে জড়িত কারো পাশে আমি থাকবো না। দুর্নীতি যিনি করবেন তিনি আমার টিমে থাকবেন না। আত্মীয়, রাজনৈতিক পরিচয়, অর্থনৈতিক সমৃদ্ধি এর কোনটিই দুর্নীতির সাথে সম্পৃক্ত কাউকে রক্ষা করতে পারবে না। বুধবার সকালে ঢাকার সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ব বসতি দিবস-২০১৯ উপলক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রীবিস্তারিত পড়ুন


এমপি’র সাথে উপজেলা চেয়্যারম্যানের গাড়ি চালকের দুর্ব্যবহার ॥ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

জাতীয় সংসদের হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুরের-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর সাথে স্থানীয় উপজেলা চেয়ারম্যানের গাড়ি চালক রিপন দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃংখলা সভায় এ কমিটি গঠন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ^াসকে প্রধান ও মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমানকে তদন্তপূর্বক পাঁচ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদনবিস্তারিত পড়ুন


কাউখালীতে তৃতীয় শ্রেনীর মাদ্রাসার ছাত্রীকে ধর্ষনের চেষ্টা

পিরোজপুরের কাউখালীতে তৃতীয় শ্রেণীর এক মাদ্রাসার শিক্ষার্থী (১০)কে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের পূর্ব আমরাজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাউখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব আমরাজুড়ি গ্রামের এক দিন মজুরের মেয়ে স্থানীয় পূর্ব আমরাজুড়ি দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসার তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী দুপুরের দিকে বাড়িতে বসে খেলা করছিল। এ সময় প্রতিবেশী মাছ ব্যবসায়ী ৪ সন্তানের জনক মোস্তফা ফকির (৬৫) মেয়েটিকে ঘরে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করে। মেয়েটি ডাক চিৎকার দিলে তার মা ও আশপাশের লোকজনবিস্তারিত পড়ুন


দুবলার চরে রাসমেলাকে ঘিরে উপকূলবাসীর ব্যাপক প্রস্তুতি ॥ তৎপর শিকারীরা

সুন্দরবনের দুবলার চরে রাসমেলাকে ঘিরে উপকূল অঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে। মেলায় যেতে পূর্ণার্থী ও দর্শনার্থীদের প্রস্তুতি চলছে। প্রতিবছর কার্তিক মাসের শেষ বা অগ্রহায়ণের প্রথম দিকে শুক্লপক্ষের ভরা পূর্ণিমায় সুন্দরবনের দুবলার চর আলোরকোলে ৩ দিনব্যাপী রাস মেলা অনুষ্ঠিত হয়। এটি এশিয়ার সব থেকে বড় সমুদ্র মেলা। ১০ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী রাসমেলা অনুষ্ঠিত হবে। হাজার হাজার পুর্ণার্থী ও দর্শনার্থীদের আগমনে মেলা উৎসব মূখর হয়ে ওঠে। এ মেলাকে কেন্দ্র করে সুন্দরবন উপকূলবর্তী মানুষের মধ্যে উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মেলায় যাওয়ার জন্য ট্রলার ভাড়াসহ বিভিন্ন প্রস্তুতি চলছে। হিন্দুবিস্তারিত পড়ুন


মোংলায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বন্ধের দাবীতে মানববন্ধন

বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বন্ধ, প্রকৃত জেলেদের ভাতার আওতায় আনা, দুবলার চরে ভাসমান হাসপাতাল চালু, সুন্দরবনের প্রাণ পশুর নদী এবং সংকটাপন্ন সুন্দরবন রক্ষার দাবীতে মোংলার চিলা বাজারে বুধবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পশুর রিভার ওয়াটারকিপার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ’র আয়োজনে নিষেধাজ্ঞা শেষে শুটকী আহরণে জেলেদের সমুদ্রে গমনের প্রাক্কালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার বাপা নেতা মো. নূর আলম শেখ। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোংলা জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, রণজিৎ প্রামাণ্য,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial