ভান্ডারিয়ায় পুলিশ সুপারের মন্দির পরিদর্শন ও মতবিনিময়
জেলার ভান্ডারিয়ায় শনিবার বিকেলে শারদীয় দূর্গা পূজার মহাসপ্তমীর দিনে উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দির পরিদর্শন করেছেন পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। পরিদর্শন শেষে পুলিশ সুপার মদন মোহন জিউ মন্দির মিলনায়তনে উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও মদন মোহন জিউ মন্দির পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতনিমিয় সভায় মিলিত হন।
সভায় উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কিরন চন্দ্র বসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো. হাসান মোস্তফা স্বপন, ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান, জাতীয়পার্টি (জেপি)র উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান মো. হুমাউন কবির, পিরোজপুর জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিমল কুমার মন্ডল, সহ-সভাপতি রানা দাস গুপ্ত, যুগ্ন সাধারণ সম্পাদক দিলিপ কুমার মাঝি, এডভোকেট রাজ শেখর, ভান্ডারিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, মদন মোহন জিউ মন্দির পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক সুশান্ত কর্মকার প্রমূখ।
এর আগে পুলিশ সুপার ভান্ডারিয়া থানার মূলফটকে সর্বস্তরের মানুষকে পুলিশি সেবা পেতে একটি ব্যানার স্থাপন শেষে পুলিশদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে পরিনত করার লক্ষ্য নিয়ে যে কাজ করে যাচ্ছেন সে স্বপ্ন বাস্তবায়নে পুলিশেরও অনেক দায়িত্ব রয়েছে। প্রতি কিছু মানুষের যে নেতিবাচক ধারণা রয়েছে সেটি পাল্টে পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য সকলকে কাজ করতে হবে। পুলিশি সেবা পেতে সাধারণ মানুষ যাতে হয়ারানির শিকার না হয় সেজন্য সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এ সময়ে পুলিশ সুপার আরো বলেন, বর্তমানে শারদীয় দুর্গা পূজা চলছে। একটি কুচক্রী মহল এটিকে পুঁজি করে কোন প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করছে। তাদের বিষয়ে আমাদের পুলিশ বাহিনীকে সর্বদা সতর্ক অবস্থানে থাকতে হবে।
