পানিতে ডুবে ৫ম শ্রেনীর ছাত্রের মৃত্যু
ইন্দুরকানীতে পিতার সাথে গোসল করতে গিয়ে লাশ হয়ে ঘরে ফিরল ৫ম শ্রেনীর এক ছাত্র। শনিবার দুপুরে উপজেলার কালাইয়া গ্রামের আলামিন হাওলাদারের ছেলে ইন্দুরকানী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র আবির (১১) তার পিতার সাথে ঘরের পাশের কালাইয়া খালে গোসল করতে যায়। কিন্তু পিতা গোসল করে মনের ভুলে ছেলেকে রেখে বাড়িতে চলে যায়। ছেলে একা গোসল করতে করতে ওই খালেই ডুবে যায়। পিতা আলামিন দুপুরের খাবার খেয়ে ছেলেকে ঘরে না দেখে খুঁজতে থাকে। পরে দুই ঘন্টা পর খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করা লাশটির নাক ও মুখ দিয়ে রক্ত পড়তে দেখা যায়। স্কুল ছাত্রের পিতা আলামিন জানান, আমি আমার ছেলেকে গোসল করে সাথে না নিয়ে আসায় পানিতে ডুবেই মারা গেল। ঘরে ফিরল আমার ছেলের লাশ। এখন আমার আর কিছুই রইল না।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় আদর্শ মানব কল্যাণ সোসাইটির পরিচিতি সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় পুলিশ সুপারের মন্দির পরিদর্শন ও মতবিনিময় »
