প্রধান সূচি

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

পিরোজপুরে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে জেলা প্রশাসনের আয়োজনে এবং টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটি সনাকের সহযোগিতায় একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে শেষ হয়।

পরে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সনাক সভাপতি এডভোকেট শহিদুল্লাহ খান, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, গন উন্নয়ন সংস্থার নির্বাহী জিয়াউল আহসান প্রমুখ।

সভায় বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থার কর্মকর্তা ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial