প্রধান সূচি

শেখ হাসিনা সরকারের সাহসিকতা ও একনিষ্ঠ পরিশ্রমে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, ১৯৭১ সালের যুদ্ধপরাধীর বিচার, জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যার বিচারসহ জননেত্রী শেখ হাসিনা সরকার দৃঢ়তার সাথে দেশের সকল বড় বড় অপরাধের বিচার নিশ্চিত করেছেন। শেখ হাসিনা সরকারের একনিষ্ঠ পরিশ্রম ও সাহসিকতায় বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠীতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শোক সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, একটা দেশে যদি অপরাধীদের বিচার না হয়, তাহলে আইনের শাসন থাকে না। আর এই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অবিরাম লড়াই করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই লড়াইয়ের জন্যই বঙ্গবন্ধুকে নিমর্মভাবে খুন হতে হয়েছে। আর তারই কন্যা অকুতভয় শেখ হাসিনাকে ঘাতকরা বার বার হত্যার জন্য পরিকল্পনা করে আসছে। কিন্তু প্রদানমন্ত্রী শেখ হাসিনা সেই মৃত্যু ভয়কে উপেক্ষা করে বঙ্গবন্ধুর খুনী, ও জেল হত্যার খুনীদের বিচার করছেন।
স্বরূপকাঠী উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত শোক সভা ও দোয়া অনুষ্ঠানে শ. ম. রেজাউল করিম আরো বলেন, কোন মাস্তান, চাঁদাবাজ, সন্ত্রাসীদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ঠাই হবেনা। সৎ, যোগ্য ও দলের ত্যাগী নেতাদের নিয়ে তিনি স্বরূপকাঠী উপজেলাকে উন্নয়নের রোল মডেল বানাতে চান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ্ আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস, আখতারুজ্জামান ফুলু, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস. এম. ফুয়াদ, স্বরূপকাঠী উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, স্বরূপকাঠি পৌরসভার মেয়র গোলাম কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদ হোসেন, কৃষক লীগ নেতা শশাঙ্ক রঞ্জন সমদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial