প্রধান সূচি

শরণখোলায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিশু ধর্ষনের অভিযোগ

বাগেরহাটের শরণখোলায় ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি একটি মাদ্রসার ৫ম শ্রেনীর ছাত্রী। এ ঘটনায় উপজেলার উত্তর খোন্তাকাটা রাশিদিয়া এবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা ইলিয়াছ জোমাদ্দার (৪৮)কে আসামী করে শিশুটির পিতা বাদী হয়ে ঘটনার ১১ দিন পর সোমবার রাতে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্বজনদের সুত্রে জানা যায়, গত ৮ আগস্ট সকাল ৭টায় উপজেলার উত্তর খোন্তাকাটা রাশিদিয়া এবতেদায়ী মাদ্রাসার পঞ্চম শ্রেণী এক ছাত্রী মাওলানা ইলিয়াছ জোমাদ্দারের কাছে কোরআন শিক্ষার জন্য যায়। পড়া শেষ হলে লাইব্রেরী কক্ষে ডেকে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে মাওলানা ইলিয়াছ। ঘটনাটি ফাঁস করলে খুন করা হবে বলে শিশুটিকে হুমকি দেন ওই সুপার। পরে রক্তাক্ত অবস্থায় বাড়ি গিয়ে মা হাওয়া বেগমকে ধর্ষণের ঘটনা খুলে বলার পর মানসম্মান রক্ষার্থে তাৎক্ষনিক স্থানীয় এক পল্লী চিকিৎসক দিয়ে মেয়ের প্রাথমিক চিকিৎসা করান। এতে রক্তক্ষরণ বন্ধ না হলে উন্নত চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে পার্শ্ববতী মোড়েলগঞ্জ উপজেলার রাইসা ক্লিনিকে চিকিৎসা করানো হয়।

শরণখোলা থানার (ওসি) দিলিপ কুমার সরকার জানান, ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা রুজ করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial