প্রধান সূচি

ভান্ডারিয়ায় ৬৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

জেলার ভান্ডারিয়ায় উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৬৩৫ পিস ইয়াবাসহ তরিকুল ইসলাম তরুণ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার নিজ ভান্ডারিয়া তার গ্রামের বাড়ি থেকে তরুনকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ তার বসত ঘরে তল্লাশী চালিয়ে আলমিরাতে মজুদকৃত ৬৩৫ ইয়াবা উদ্ধার করা করে। গ্রেফতারকৃত তরিকুল ইসলাম উপজেলার নিজ ভাারিয়া গ্রামের মো. কিসলু জমাদ্দারের ছেলে।

পিরোজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভান্ডারিয়া থানা সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার নিজ ভান্ডারিয়া গ্রামের মো. কিসলু জমাদ্দার ও তার ছেলে তরিকুল ইসলাম মিলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। পিরোজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আহসান হাবিবের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার বিকেল ৫টার দিকে নিজ ভান্ডারিয়া গ্রামে কিসলু জমাদ্দারের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কিসলু জমাদ্দার পালিয়ে যায়। পুলিশ তার ছেলে তরিকুল ইসলামকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে বসতঘরের আলমিরার ড্রয়ারে একটি প্লাস্টিক কৌটায় সংরক্ষিত ৬৩৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

ভান্ডারিয়া  থানার  অফিসার  ইনচার্জ (তদন্ত)  মো. তারিকুল ইসলাম  ঘটনার সত্যতা  নিশ্চিত  করে  জানান, এ ঘটনায় পিরোজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আহসান হাবিব বাদী হয়ে তরিকুল ইসলাম ও তার বাবা কিসলু জমাদ্দারের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial