প্রধান সূচি

পিরোজপুরে প্রধান প্রধান ঈদের জামাত

পিরোজপুরে ঈদুল আযহার প্রধান ও প্রথম জামাত কেন্দ্রীয় জামে মসজিদে সোমবার সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় একই মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে এবং পুরাতন ঈদগাহে সকাল সাড়ে ৭টায় অন্যতম জামাত হবে। এছাড়া পাড়েরহাট রোডের বায়তুল মোকাররম মসজিদ সকাল ৮টাসহ পুরাতন জামে মসজিদ, সরকারী সোহরাওয়ার্দী কলেজ মসজিদ, সিআইপাড়া বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ, থানা মসজিদ, মাছিমপুর রোডের বায়তুল আমান, কাশেফুল উলুম মাদ্রাসা, খলিশাখালী মিয়া বাড়ী ঈদগাহ ইত্যাদি ঈদগাহ ও মসজিদে শহরের অন্যান্য ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial